নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরছেন মাথিশা পাথিরানা। চলতি IPL-এ কেকেআর-এর বোলিং বিভাগের কঙ্কালসার দশা দেখে প্রায় দিশেহারা ম্যানেজমেন্ট। এমন সময় এই তরুণ পেসারের প্রত্যাবর্তনের খবর নাইট সমর্থকদের মনে জোগাচ্ছে স্বস্তির রসদ। আসন্ন ম্যাচগুলোয় নাইটদের জার্সিতে বল হাতে আগুন ঝরাতে প্রস্তুত ২৩ বছরের এই শ্রীলঙ্কান তারকা।
ম্যাচের আগে পাথিরানার ফিটনেস নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় সংশয় তৈরি হয়েছিল। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই আশঙ্কার মেঘ জমেছিল। এমনকি সমাজমাধ্যমে তাঁর ফিটনেস টেস্টে অনুত্তীর্ণ হওয়ার খবর ছড়িয়ে পড়লে উদ্বেগ আরও বাড়ে। তবে সেই সব জল্পনাকে স্রেফ ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছেন নাইটদের হেড কোচ অভিষেক নায়ার। জানা যাচ্ছে, বিশেষ পুনর্বাসন প্রক্রিয়া শেষে পাথিরানা এখন পুরোপুরি ম্যাচফিট।

মাঠের লড়াইয়ে নামার জন্য পাথিরানা কতটা মরিয়া, তা তাঁর অনুশীলনের তেজ থেকেই স্পষ্ট। ১৮ কোটি টাকার এই মেগা সাইনিংকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে। সূত্রের খবর, আগামী ৯ এপ্রিল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধেই ইডেনের গালিচায় দেখা যেতে পারে তাঁকে। যদি কোনো কারণে সেই ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়, তবে ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর মাঠে নামা কার্যত নিশ্চিত। ক্যামেরন গ্রিনের মতো দামী অলরাউন্ডারকে নিয়ে যখন হিমশিম খাচ্ছে দল, তখন পাথিরানার অন্তর্ভুক্তি দলের ভারসাম্য ফেরাতে তুরুপের তাস হতে পারে।
পাশাপাশি ব্যক্তিগত ফর্ম ও গতির জাদুতে বিপক্ষ ব্যাটারদের ত্রাস হয়ে ওঠা এখন স্রেফ সময়ের অপেক্ষা। চলতি IPL-এর প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে অজিঙ্ক রাহানের দলকে। এই কঠিন পরিস্থিতিতে পাথিরানার প্রত্যাবর্তন কি শেষ পর্যন্ত নাইটদের জয়ের সরণিতে ফেরাবে- এখন সেই অপেক্ষাতেই প্রহর গুনছে তিলোত্তমা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের