নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – পঞ্চায়েত সমিতির সভাপতিকে ২০ হাজার টাকা দিতে না পারায় আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। অথচ অর্থবিত্ত হয়েও আবাস যোজনার ঘর পেয়েছে তৃণমূলের যুব নেতা। এই নিয়ে বেজায় চটেছেন ভুক্তভোগীরা। ক্ষোভ উগড়ে দিয়েছেন হাসনাবাদের মানুষ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ পঞ্চায়েতের খোষালের মোড় এলাকায়। আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিল স্থানীয়রা। কিন্তু তাদের মধ্যে বহু পরিবার পাওয়ার যোগ্য হয়েও ঘর পায়নি। অভিযোগ, একই এলাকায় তৃণমূলের যুব সভাপতি আবু সায়েদ মোল্লা ঘর পেয়ে গিয়েছে। এমনকি প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও তার একাউন্টে ঢুকে গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, “অর্থবিত্ত হয়েও ঘর পেলেন আবু সায়েদ মোল্লা। তৃণমূলের যুব সভাপতি তিনি। আমাদের কাছে পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম ২০ হাজার টাকা করে ঘর পিছু চেয়েছিল। কিন্তু আমরা গরীব টাকা কোথা থেকে দেবো। টাকা দিতে পারিনি তাই আমাদের ঘরের লিস্ট থেকে নাম কেটে দেয়।“
তৃণমূলের যুব নেতা আবু সায়েদ মোল্লার দাবি, “আমি চাষবাস করি, আমার দুই দাদা ডিফেন্সে চাকরি করে। তাদের পাকা বাড়ি আছে। আমি টালির ছাউনি দেওয়া একটি ঘরে থাকতাম। আমি আবেদন করার পর প্রশাসনিক আধিকারিকরা এসে সরজমিনে খতিয়ে দেখে তারপরে আমাকে ঘর দিয়েছে। আর আমি ঘরের আবেদন করেছি ১৮ সালে। তারপর আমার ঘর বরাদ্দ হয়। আমি তৃণমূলের যুব সভাপতি হয়েছি ২০২৫ সালে। আমি যুব সভাপতি হওয়ার পরে আমি ঘর পাইনি।“
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের