নিজস্ব প্রতিনিধি, সিনসিনাটি - দর্শকেরা অপেক্ষা করছিলেন আরও এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের। সিনসিনাটি ওপেনের ফাইনালে মুখোমুখি হন কার্লস আলকারাজ ও ইয়ানিক সিনার। তবে মাত্র ২০ মিনিটেই ফয়সালা হয়ে যায় ম্যাচের। অসুস্থতার জেরে ২০ মিনিটের বেশি কোর্টে টিকতে পারলেন না বিশ্বের এক নম্বর তারকা। ওয়াকওভার পেয়ে খেতাব যেতেন আলকারাজ।
বিশ্বের দুই নম্বর টেনিস তারকার কাছে কোনো পরিসংখ্যানই কাজে দেয়না সিনারের। কয়েক মাস আগে ফরাসি ওপেনের ফাইনালে সেটা দেখা গিয়েছে। জোড়া ম্যাচ পয়েন্ট থেকে আলকারাজ়ের কাছে হারতে হয়েছে সিনারকে। তবে উইম্বলডন ফাইনালে ঘাসের কোর্টে সেই বদলা পূরণ করেন ইটালিয়ান তারকা।
তবে এদিন ভাগ্য সাথ দিল না। খেলার শুরু থেকেই মনে হচ্ছিল কিছু একটা সমস্যায় রয়েছেন সিনার। একের পর এক আনফোর্সড এরর, ডাবল ফল্ট করা শুরু করেন তিনি। ফলে পিছিয়ে পড়েন। পরপর পাঁচটা গেম জেতেন আলকারাজ়। তিনিও সিনারের খেলা দেখে কিছুটা অবাক হয়েছিলেন। কারণ ছন্দহীনতা আর সমস্যা দুটো সম্পূর্ণ আলাদা। ০-৫ পিছিয়ে থাকা অবস্থায় সিনার জানিয়ে দেন, আর খেলতে পারবেন না। বাধ্যতামূলক , খেতাব যেতেন স্প্যানিশ তারকা।
ম্যাচ শেষে সিনারের কাছে ক্ষমা চেয়েছিলেন আলকারাজ। কারণ বরাবরই দক্ষতা দিয়ে ম্যাচ জিততে চেয়েছেন। এইভাবে। জেতার আশা কোনোদিনই করেননি। চ্যাম্পিয়ন হয়েও মুখে হাসি ছিল না আলকারাজের। সিনসিনাটি ওপেনের জয়ী খেলোয়াড় ম্যাচ শেষে ক্যামেরার লেন্সে সই করেন। তবে আলকারাজ লেখেন, "ক্ষমা করে দিও সিনার।" ম্যাচ শেষে তিনি বলেছেন, "আমি জানি এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে ফিরবে তুমি।"
সিনার বলেছেন, "আমি সাধারণত প্রতিপক্ষকে নিয়ে কথা বলা শুরু করি। কিন্তু আজ আমি দর্শকদের কথা বলব। জানি অনেকেই কাজের দিন সময় বার করে আমাদের খেলা দেখতে এসে হতাশ হয়েছে। আমি খুবই দুঃখিত। রাত থেকেই অসুস্থ ছিলাম। ভেবেছিলাম অন্তত ম্যাচটা শেষ করতে পারব। কিন্তু পারলাম না। আমি ক্ষমাপ্রার্থী।” পাশাপাশি স্প্যানিশ তারকাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "আরও একটা ট্রফি জিতলে। কিন্তু আমি জানি এভাবে জিততে চাওনি। তবুও অনেক শুভেচ্ছা।"
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...