নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – বৃহস্পতিবারের সকালে ভয়াবহ ভূমিকম্প নেপালে। ২০১৫-র স্মৃতি ফিরল প্রতিবেশী দেশে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের ভিডিও। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকরা।
ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে খবর, এদিন সকাল ৮টা ৩২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় নেপালের বিস্তীর্ণ অংশে, কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় দারচুলা জেলায়। এছাড়া কম্পন অনুভূত হয়েছে বৈতাড়ি, বজহাং জেলাতেও। ভূমিকম্পের উৎসস্থল দারচুলা জেলার মুরাই। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের আফটার শকের আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলির তালিকায় ১১ নম্বরে রয়েছে নেপাল। প্রায় সময়ই এখানে ছোট-বড় ভূমিকম্প হয়ে থাকে। উল্লেখ্য, ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৮। মৃত্যু হয়েছিল ৯,০০০ জনের। আহত হন ২২,০০০-রও বেশি মানুষ। ঘর ছাড়া হয়েছিল লক্ষাধিক মানুষ। ধ্বংস হয়ে যায় ৫ লক্ষের বেশি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয় ২ লক্ষ ৬৯ হাজার বাড়ি।
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের