নিজস্ব প্রতিনিধি , নেপিডো - রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বড় পদক্ষেপ করল মায়ানমার। মালয়েশিয়ায় থাকা ৫,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে সে দেশের সরকার। এই দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর বক্তব্য সামনে আসতেই আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বুধবার এই ঘোষণা করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই দেশের সুসম্পর্কেই এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে। বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন ২ লক্ষ ১৫ হাজারের বেশি নথিভুক্ত শরণার্থী। সেখানে বহু আশ্রয়প্রার্থীও আছেন। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্যও তুলে ধরেন তিনি। সেই তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে ১ লক্ষ ২৬ হাজারেরও বেশি রোহিঙ্গা। গত এক দশকের বেশি সময় ধরে অশান্ত মায়ানমার ছেড়ে পালাচ্ছেন রোহিঙ্গারা। বাংলাদেশ হয়ে পৌঁছেছেন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। এত দিন তাঁদের ফেরাতে রাজি হয়নি মায়ানমার। এবার সেই অবস্থান বদলেছে। এমনটাই দাবি আনোয়ারের।
২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের উপর গণহত্যার অভিযোগ ওঠে। অভিযোগের তির ছিল মায়ানমারের সেনাবাহিনীর দিকে। তখন ক্ষমতায় ছিল আউং সান সু চি-র দল। ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি সরকার চালাচ্ছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে হয় সেনা অভ্যুত্থান। এরপর গৃহবন্দি হন সু চি। বহু জনপ্রতিনিধিকেও আটক করা হয়। অনেকে দেশ ছেড়ে পালিয়ে যান। জুন্টা আমলেও নির্যাতনের অভিযোগ থামেনি। এখনও কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থী শিবিরে রয়েছেন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপকূল থেকে ছোট নৌকায় যাত্রা করেন অনেকে। লক্ষ্য থাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ।
গত এপ্রিলেই উদ্বেগজনক তথ্য দেয় ইউএনএইচসিআর। সংস্থার দাবি, গত এক দশকে ৫ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। বাংলাদেশ থেকে নৌকায় পালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। অনেকে সমুদ্রে নিখোঁজও হয়েছেন। ইউএনএইচসিআর আরও জানায়, ২০২৫ সাল সবচেয়ে ভয়াবহ বছর। গত বছর ৬,৫০০-র বেশি রোহিঙ্গা সমুদ্রপথে পালানোর চেষ্টা করেছিলেন। তাঁদের প্রতি সাত জনে একজন নিখোঁজ হয়েছেন। অনেকে ডুবে প্রাণও হারিয়েছেন।
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
জুলাই আন্দোলনের স্মৃতি টানল তসলিমাকে! নতুন মন্তব্যে ফের শুরু বিতর্ক
ইরানের উদ্দেশে ট্রাম্পের নতুন সতর্কবার্তা ঘিরে বাড়ল আন্তর্জাতিক উত্তেজনা
সমুদ্রের ২০০০ ফুট নীচে লুকিয়ে ছিল রহস্য! ৭৪ বছর পর উদ্ধার বিমানের সন্ধান
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের