নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশের সদ্যপ্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিনকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। লন্ডনে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন বলে জোর জল্পনা ছড়িয়েছে। তাঁর আকস্মিক পদত্যাগের পর সেই বিতর্ক আরও বেড়েছে। বিষয়টি নিয়ে এ বার মুখ খুলল বাংলাদেশ সরকার।
২০২৩ সালে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রপতি নির্বাচিত হন মহম্মদ সাহবুদ্দিন। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিল মাসে। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ৯ মাস আগেই পদত্যাগ করেন তিনি। শনিবার স্পিকারের হাতে ইস্তফাপত্র জমা দেন। তারপর থেকেই নতুন জল্পনা শুরু হয়। অনেকের দাবি, চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। তারপরই রাষ্ট্রপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। রবিবার ঢাকার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক হয়।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, এমন খবর তিনিও সংবাদমাধ্যমে দেখেছেন। তবে সরকারের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই। এই দাবির পক্ষে কোনও প্রমাণও মেলেনি। কীসের ভিত্তিতে এমন খবর ছড়িয়েছে, সেটিও তাঁর জানা নেই। তিনি আরও বলেন, এখন ইন্টারনেটের যুগ। কারও সঙ্গে কথা বলতে লন্ডনে যাওয়ার প্রয়োজন হয় না। এখান থেকেই যোগাযোগ করা সম্ভব। কিছু দিন আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন সাহবুদ্দিন। দেশে ফেরার পর থেকেই তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়। কেন মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সরে দাঁড়ালেন, তা এখনও স্পষ্ট নয়।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অন্তর্বর্তী দায়িত্ব সামলাবেন। ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই তাদের মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের দাবি, এই পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে শেখ হাসিনার সঙ্গে সাহবুদ্দিনের কথোপকথনের খবর প্রকাশ্যে আসতেই বিরোধী শিবির সরব হয়েছে। তাঁর গ্রেফতারের দাবিও তুলেছে তারা।
তবে সরকার সেই সম্ভাবনা কার্যত নাকচ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আইনি রক্ষাকবচ ভোগ করেন। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার মতো কোনও প্রমাণও মেলেনি। একই সঙ্গে তিনি বলেন, বিরোধীদের সমালোচনা ও প্রতিবাদ করার অধিকার রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবেও সংবিধান অনুযায়ী সমস্ত সুযোগ-সুবিধা পাবেন সাহবুদ্দিন।
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
জুলাই আন্দোলনের স্মৃতি টানল তসলিমাকে! নতুন মন্তব্যে ফের শুরু বিতর্ক
ইরানের উদ্দেশে ট্রাম্পের নতুন সতর্কবার্তা ঘিরে বাড়ল আন্তর্জাতিক উত্তেজনা
সমুদ্রের ২০০০ ফুট নীচে লুকিয়ে ছিল রহস্য! ৭৪ বছর পর উদ্ধার বিমানের সন্ধান
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের