6a68982b9f8b3_Gallery_1785239422423
জুলাই ২৮, ২০২৬ বিকাল ০৫:২৩ IST

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি

নিজস্ব প্রতিনিধি , প্যারিস - ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল ইউরোপের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় অগ্নি-সংকটে পরিণত হয়েছে। আগুনের জেরে ইতিমধ্যেই ৩ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যেই নতুন তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েক দিন পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রশাসন ও বিশেষজ্ঞদের।

গত ২২ জুলাই ফ্রান্সের গিরোন্ডে অঞ্চলের সোমোস এলাকার কাছে দাবানলের সূত্রপাত হয়। এরপর অল্প সময়েই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। পুড়ে যায় ৪২০ বর্গকিলোমিটারেরও বেশি বন ও ঝোপঝাড়। এই এলাকা আয়তনে প্রায় চারটি প্যারিস শহরের সমান। আগুনে ২৪০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আহত হন অন্তত ৮০ জন দমকলকর্মী। লেলিহান শিখা বোর্দো শহরের উপকণ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যায়। একই সময়ে স্পেনের মাদ্রিদের পশ্চিম ও দক্ষিণাঞ্চলেও একাধিক দাবানল ছড়িয়ে পড়ে। সেখানে প্রায় ৭৭০ বর্গকিলোমিটার এলাকা ভস্মীভূত হয়েছে।

শুধু আভিলা প্রদেশেই পুড়ে গিয়েছে প্রায় ৫০০ বর্গকিলোমিটার এলাকা। এটিই স্পেনের নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে সরকার। পরিস্থিতিকে আরও জটিল করেছে বিরল 'ফায়ার ক্লাউড' বা পাইরোকিউমুলোনিম্বাস। দাবানলের প্রচণ্ড তাপ থেকেই এই বিশাল ঝড়ো মেঘের জন্ম। এটি বজ্রপাত ঘটায়। সেই বজ্রপাত মূল আগুনের বাইরেও নতুন দাবানল তৈরি করছে। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে প্রবল ও অনিয়মিত দমকা হাওয়া। সেই হাওয়ায় আগুন মুহূর্তে নতুন নতুন দিকে ছড়িয়ে পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, গরম বাতাস, ধোঁয়া ও জলীয় বাষ্প দ্রুত ওপরে উঠে যায়। ঠান্ডা হয়ে সেখানেই তৈরি হয় এই মেঘ। এটি ১০ থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে পারে। এরপর নিজস্ব আবহাওয়াও তৈরি করে। ফলে আগুনের গতিপথ মুহূর্তে বদলে যাচ্ছে। কোন দিকে ছড়াবে, তা আগে থেকে বোঝাও কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে দমকলকর্মীদের সরাসরি আগুনের মোকাবিলা না করে জনবসতি রক্ষায় মন দিতে হচ্ছে। বিজ্ঞানীদের মতে, দীর্ঘদিন বৃষ্টির অভাব পরিস্থিতিকে আরও খারাপ করেছে। পরপর তাপপ্রবাহে বনাঞ্চল একেবারে শুকিয়ে গেছে। তার সঙ্গে যোগ হয়েছে মানুষের অসাবধানতা।

ফরাসি প্রশাসনের দাবি, প্রতি ১০টি দাবানলের মধ্যে ৯টির পিছনেই মানুষের গাফিলতি রয়েছে। জ্বলন্ত সিগারেট, বারবিকিউ কিংবা অসতর্কভাবে আগুন ব্যবহারের ঘটনাই এর প্রধান কারণ। এদিকে মঙ্গলবার থেকে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বুধবার থেকে স্পেনে শুরু হতে পারে বছরের চতুর্থ তাপপ্রবাহ। উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। প্রবল গরম, শুষ্ক আবহাওয়া ও দমকা হাওয়ার জেরে দাবানলের ঝুঁকি আরও বাড়বে বলে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের আশঙ্কা, পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। কিছু এলাকায় তা নেভাতে কয়েক মাসও সময় লাগতে পারে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় অগ্নি-সংকট ফ্রান্স দেখেনি। আমরা এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে'।

অন্যদিকে অগ্নি-আবহাওয়াবিদ থিওডোর এম জিয়ানারোস বলেন, 'ফায়ার ক্লাউড’ তৈরি হলে সেটি নিজের আবহাওয়া নিজেই তৈরি করে। ফলে আগুন আরও অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। নতুন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। তার গতিপথ আগাম অনুমান করাও অত্যন্ত কঠিন হয়ে যায়'।

আরও পড়ুন

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

একসঙ্গে মদ, মাদক, ওষুধ! হোটেলের বাথরুম থেকে উদ্ধার সৌদি রাজপুত্রের মৃতদেহ, ঘনীভূত রহস্য
জুলাই ২৪, ২০২৬

লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য

একসঙ্গে মদ, মাদক, ওষুধ! হোটেলের বাথরুম থেকে উদ্ধার সৌদি রাজপুত্রের মৃতদেহ, ঘনীভূত রহস্য
জুলাই ২৪, ২০২৬

লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য

যন্তর মন্তর দেখেই জুলাইয়ের স্মৃতি! বিস্ফোরক পোস্টে ফের আলোচনায় তসলিমা
জুলাই ২৩, ২০২৬

জুলাই আন্দোলনের স্মৃতি টানল তসলিমাকে! নতুন মন্তব্যে ফের শুরু বিতর্ক

যত হামলা, তত জবাব! ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
জুলাই ২৩, ২০২৬

ইরানের উদ্দেশে ট্রাম্পের নতুন সতর্কবার্তা ঘিরে বাড়ল আন্তর্জাতিক উত্তেজনা

উড়ানের পরই মৃত্যু ফাঁদ! ৭৪ বছর ধরে নিখোঁজ, অবশেষে মিলল অতলান্তিকে হারানো বিমানের খোঁজ
জুলাই ২৩, ২০২৬

সমুদ্রের ২০০০ ফুট নীচে লুকিয়ে ছিল রহস্য! ৭৪ বছর পর উদ্ধার বিমানের সন্ধান

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের