নিজস্ব প্রতিনিধি , কেপ টাউন - ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে। ১৮ বছর পর ফের দায়িত্ব পেল দক্ষিণ আফ্রিকা। দায়িত্ব পেয়েই বিপুল সংখ্যক ম্যাচের আয়োজন করতে চলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কোন দেশে কতগুলি ম্যাচ আয়োজিত হতে চলেছে , নিশ্চিত করল প্রোটিয়া বোর্ড। বেশিরভাগ ম্যাচের দায়িত্বেই থাকছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার মোট ৮ টি মাঠে আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচগুলি। বিশ্বকাপে হবে মোট ৫৪ টি ম্যাচ। এর মধ্যে ৪৪ টি ম্যাচের দায়িত্বে থাকছে দক্ষিণ আফ্রিকা। বাকি ১০টা ম্যাচ হবে নামিবিয়া ও জিম্বাবোয়েতে। সূচি ঘোষণা করা হবে বিশ্বকাপের কিছুদিন আগেই।
জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেন, ইস্ট লন্ডন ও পার্ল , এই ৮ টি মাঠে লড়াই হবে বিশ্বকাপ জয়ের। স্থানীয় এক সংস্থাকে দায়িত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তাদের পরিচালনায় থাকবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন পার্ল মাফোশে বলেন, “দক্ষিণ আফ্রিকার বৈচিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্য রয়েছে আমাদের। এমন একটি বৈশ্বিক, অনুপ্রেরণাদায়ক ইভেন্ট আয়োজন করার লক্ষ্যে আমরা এগোচ্ছি যাতে দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য প্রতিফলিত হবে। যেন ওই বিশ্বকাপ সকল ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেয়।"
২০০৩ সালে এক দিনের বিশ্বকাপ ও ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয় দক্ষিণ আফ্রিকায়। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে তারা। এরপর থেকে আর কোনও আইসিসি প্রতিযোগিতা দক্ষিণ আফ্রিকায় হয়নি। ১৮ বছর পর ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে তাই ছাপ ফেলতে চাইছে দক্ষিণ আফ্রিকা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের