নিজস্ব প্রতিনিধি , মালদহ - সিভিক ভলেন্টিয়ার নাইমা খাতুনের বড়সড় সাফল্য। ২৩তম এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রতিনিধিত্ব করেন তিনি। এই প্রতিযোগিতায় সোনা জিতেলেন মনিকচকের নাইমা খাতুন। একাধিক বড় বড় দেশকে পিছনে ফেলে নিজের নাম উজ্জ্বল করলেন তিনি।
সূত্রের খবর , মানিকচকের চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের কালিন্দ্রি রাজনগর গ্রামের বাসিন্দা নাইমা।২০১৪ সাল থেকে মানিকচক থানায় কর্মরত তিনি। ছোট থেকেই খেলাধুলার প্রতি বিশেষ ভালবাসা ছিল নাইমার। দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্ঠার পর অবশেষে এই প্রতিযোগিতায় গেলেন। প্রথমবারই এই বিরাট সফলতা পেলেন নাইমা।
৫-৯ ই নভেম্বর চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ২৩তম এশিয়ান মাস্টারর্স অ্যাথলেটিক চ্যাম্পিয়ন। ভারত সহ ২২টি দেশ অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। রাশিয়া , মালয়শিয়া সহ একাধিক দেশকে হারিয়ে বাজিমাত করলেন নাইমা।
ছ’মাস আগে কোচবিহারে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করেন। পরবর্তীতে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় যান। সেখানেও প্রথম স্থান অধিকার করেন। এরপরই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান নাইমা।
নাইমা খাতুন বলেন, "অনেক বছরই ইচ্ছা ছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। তবে দেশের হয়ে খেলার সুযোগ পাব ভাবিনি। পরিবার ও মানিকচক থানার পুলিশ আধিকারিকরা পাশে না থাকলে এই জায়গায় পৌঁছতে পারতাম না। আমি এই সফলতা ভাষায় প্রকাশ করতে পারব না। তবে এখনও অনেক দূর যাওয়া বাকি আছে। পরবর্তীতে বিদেশে খেলার জন্য পাসপোর্টের আবেদন করেছি।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের