নিউজ ডেস্ক - মেসির কলকাতা সফর ঘিরে চলা বিতর্কে গুরুত্বপূর্ণ মোড়। অবশেষে থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। টানা গড়হাজিরার পর তাঁর এই উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
লিওনেল মেসির কলকাতা সফর ও যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক মাস আগে একাধিক অভিযোগ সামনে আসে। নিরাপত্তা ব্যবস্থা, মাঠে প্রবেশাধিকার, ভিআইপি উপস্থিতি, সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন আয়োজকদের একাংশ। পরে সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। ঘটনার বিভিন্ন তথ্যের ভিত্তিতে একাধিকবার অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন তদন্তকারীরা।
কিন্তু নির্ধারিত তিনটি তারিখেই তিনি উপস্থিত হননি। এর জেরে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠতে শুরু করে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের সম্ভাবনা নিয়েও জল্পনা বাড়ে। রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল, বারবার অনুপস্থিতি চলতে থাকলে তদন্তকারী সংস্থা আরও কড়া পদক্ষেপ নিতে পারে। এই আবহেই মেসির প্রতিনিধির পাঠানো একটি ই-মেল সামনে আসে। নতুন করে বিতর্ক শুরু হয়।
সেই অভিযোগপত্রে অনুষ্ঠানের দিন মাঠে অননুমোদিত ব্যক্তিদের উপস্থিতির কথা উল্লেখ করা হয়। নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি ও নির্ধারিত প্রোটোকল ভঙ্গের অভিযোগও তোলা হয়। সেই ঘটনায় অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পাশাপাশি তৎকালীন ক্রীড়া প্রশাসনের কার্যকলাপও সমালোচনার মুখে পড়ে। তদন্তকারীরা ওই ই-মেল ও অন্যান্য নথি খতিয়ে দেখছেন।
এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন অরূপ বিশ্বাস। জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে এসেছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। তদন্তের পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও কিছু জানানো হয়নি। তবে দীর্ঘদিনের জল্পনার পর তাঁর এই হাজিরাকে মেসি-কাণ্ডের তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের