নিজস্ব প্রতিনিধি , মেক্সিকো সিটি - নাটক, বিতর্ক ও ৩টি লাল কার্ডে ভরা ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মেক্সিকো। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিল আয়োজক দেশ। তবে ম্যাচের মান প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং রেফারির একাধিক সিদ্ধান্ত, বারবার কার্ড প্রদর্শনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। তার ফলও মেলে দ্রুত। নবম মিনিটে জুলিয়ান কিনোনেসের গোলে এগিয়ে যায় তারা। কলম্বিয়ায় জন্ম হলেও দীর্ঘদিন মেক্সিকোর ঘরোয়া লিগে খেলার পর ২০২৩ সালে সে দেশের জাতীয় দলে যোগ দেন তিনি। বর্তমানে সৌদি আরবের আল কাদসিয়াহ ক্লাবে খেলেন কিনোনেস। বিশ্বকাপের মঞ্চে গোল করে নিজের স্বপ্নপূরণ করেন তিনি। এরপরও মেক্সিকোর দাপট থাকলেও ম্যাচের গতি ধীরে ধীরে কমে যায়। দক্ষিণ আফ্রিকাও তেমন চাপ তৈরি করতে পারেনি। ফলে দীর্ঘ সময় খেলা বেশ নিষ্প্রভ হয়ে পড়ে।
ম্যাচের বড় বিতর্ক তৈরি হয় রেফারি উইল্টন সাম্পাইয়োর সিদ্ধান্ত ঘিরে। ব্রাজিলের এই রেফারি উদ্বোধনী ম্যাচেই ৩টি লাল কার্ড দেখান। ২০০৬ সালে পর্তুগাল-নেদারল্যান্ডস ম্যাচের পর বিশ্বকাপে এক ম্যাচে এত লাল কার্ড আর দেখা যায়নি। অনেকের মতে, অন্তত দু’টি ক্ষেত্রে আরও নরম সিদ্ধান্ত নেওয়া যেত। প্রথম লাল কার্ড আসে ৬৫ মিনিটে। মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজ গোলের সুযোগ তৈরি করেছিলেন। তাঁকে পিছন থেকে ফাউল করেন দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথোলে। ঘটনাটি বক্সের ঠিক বাইরে হওয়ায় পেনাল্টির বদলে ফ্রিকিক দেওয়া হয়। তবে সিথোলে সরাসরি লাল কার্ড দেখেন।
৮৫ মিনিটে শুরু হয় ফের বিতর্ক। একটি বল ক্লিয়ার করতে গিয়ে এনজোয়ানে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষে জড়ান। প্রথমে রেফারি কোনও ব্যবস্থা নেননি। পরে ভার দেখে সিদ্ধান্ত বদলে তাঁকেও লাল কার্ড দেখানো হয়। ফলে দক্ষিণ আফ্রিকা ৯ জন নিয়ে ম্যাচ শেষ করতে বাধ্য হয়।দুই ফুটবলার কমে যাওয়ার পর ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার জন্য। সেই সুযোগে ব্যবধান বাড়ায় মেক্সিকো।
দ্বিতীয় গোলটি করেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমেনেজ। এটি ছিল তাঁর চতুর্থ বিশ্বকাপে প্রথম গোল। দেশের সমর্থকদের সামনে গোল করার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। একসময় তাঁর বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়েও সংশয় ছিল। কিন্তু কোচ জাভিয়ের আগুইরে তাঁর উপর ভরসা রেখেছিলেন। সেই আস্থার মর্যাদা দেন জিমেনেজ। তবে নাটক তখনও বাকি ছিল। ম্যাচের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার মুদাউকে ফাউল করে লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্তেস। গোলের সুযোগ নষ্ট করার কারণেই তাঁকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি। যদিও অনেকের মতে, এই ক্ষেত্রেও সিদ্ধান্ত কিছুটা কঠোর ছিল।
ম্যাচ শেষে মেক্সিকোর গোলদাতা রাউল জিমেনেজ বলেন, 'বিশ্বকাপে দেশের হয়ে গোল করা সবসময়ই বিশেষ অনুভূতি। নিজের সমর্থকদের সামনে এই মুহূর্ত পাওয়া আমার কাছে অবিস্মরণীয়। কোচ আমার উপর ভরসা রেখেছিলেন। সেই বিশ্বাসের প্রতিদান দিতে পেরে আমি খুশি'।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের