নিজস্ব প্রতিনিধি , ভোপাল - কিছুদিন আগেই ‘বিষাক্ত’ পানীয় জলের সংক্রমণে ২৩ জনের মৃত্যু হয়েছে ইন্দোরে। সেখানেই রবিবার মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। ফাইনালের আগে সমস্যায় ভারতীয় শিবির। জল সমস্যা মেটাতে লক্ষ লক্ষ টাকা খরচ করল বিসিসিআই। ফলে চিন্তা কমল শুভমনদের।
সূত্রের খবর , একটি বিশেষ জল পরিশোধক যন্ত্র নিয়ে হোটেলে গিয়েছেন ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিল। ৩ লক্ষ টাকা দাম সেই যন্ত্রের। ভারতীয় দল যে হোটেলে রয়েছে, সেখানেই নিজের ঘরে সেই যন্ত্র লাগিয়েছেন শুভমন। সেখান থেকেই ক্রিকেটারদের পানীয় জল দেওয়া হচ্ছে।
প্যাকেটজাত পানীয় জল বা পরিশোধিত পানীয় জলকে পুনরায় পরিশোধনের ক্ষমতা রয়েছে এই যন্ত্রের। এমনকি, স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য রাখা পানীয় জলের দিকেও নজর দেওয়া হবে। সিরিজের আগে থেকেই ক্রিকেটাররা এই পানীয় জল নিয়ে চিন্তায় ছিলেন। তবে এবার সেসব ছেড়ে খেলার দিকে মন দিতে চলেছেন ভারতীয় তারকারা।
উল্লেখ্য , ভারতীয় তারকা বিরাট কোহলি বরাবরই পানীয় জল নিয়ে সতর্ক। দীর্ঘ কয়েক বছর ধরেই ফ্রান্স থেকে আসছে তার পানীয় জল। এবার গোটা দলের পানীয় জল নিয়ে সতর্ক ম্যানেজমেন্ট। কারণ, এক দিনের সিরিজের পর রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। এরপর বহু মূল্যবান টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ক্রিকেটারদের দিকে বাড়তি নজর রাখছে বোর্ড।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের