নিজস্ব প্রতিনিধি , রাঁচি - বাইকের প্রতি মহেন্দ্র সিং ধোনির ভালবাসার কথা এখন আর কারোর অজানা নয়। যুগ যুগান্তর ধরে বাইক কালেক্ট করে আসছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সময় সুযোগ পেলেই রাঁচির রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে পড়েন। ভক্তরা অনেকসময় তাকে দেখতেও পান। এবারও বিষয়টা তেমনই। তবে নিজে বাইক চালিয়ে নয় , ভক্তের বাইকে নিজের অমুল্য অটোগ্রাফ দিয়ে মন জিতলেন ধোনি।
সম্প্রতি, ধোনির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একজন ভক্ত তাঁকে তাঁর মোটরসাইকেল সহ হাতে অটোগ্রাফ দিতে বলেন। সঙ্গে সঙ্গে ধোনি রাজিও হয়ে যান। ময়ঙ্ক শর্মা নামের ওই ভক্তের লাল রঙের রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টারে সই করে দেন মাহি।
এরপর ওই ভক্ত অনুরোধ করেন, তাঁর হাতেও একটি অটোগ্রাফ দিতে। ভক্ত বলেন , হাতের যেখানে খুশি সই করে দিতে। তখনই মাহি ওই ভক্তকে বলেন, "না তুমি বলো কীভাবে অটোগ্রাফ চাও।" তারপর ভক্তের নির্দেশ মতোই সই করে দেন তিনি। সোশাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে ওই ভক্ত লিখেছেন, "অটোগ্রাফের থেকেও বেশি দামী।" ভক্তের আবদার মিটিয়ে ফের সকলের মন জয় করেছেন ধোনি। উল্লেখ্য , ধোনির নিজের ৫০টিরও বেশি বাইক রয়েছে। সময় নিয়ে সেই বাইকগুলি পরিচর্যাও করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের