নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শুক্রবার বিকেলে বাংলার ৩ মেট্রো রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মেট্রো পথে জুড়ে গেল হাওড়া-এসপ্ল্যানেড-শিয়ালদা। এরপরই বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।
এদিন মোদি বলেন, “আজ আরও একবার বাংলার উন্নয়নের গতি দেওয়ার সুযোগ পেলাম। সকলেই খুশি যে কলকাতার গণপরিবহণ আধুনিক হচ্ছে। কলকাতাবাসী, বাংলাবাসীকে অনেক শুভেচ্ছা। কলকাতা মেট্রো আগে ২৮ কিলোমিটার বিস্তৃত ছিল। এখন প্রধানমন্ত্রী ৩৯ কিলোমিটার সম্প্রসারণ করেছেন। আরও ২২ কিলোমিটার সম্প্রসারণ হবে।“
প্রধানমন্ত্রী আরও বলেন, “বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন ভারতে। কলকাতার গণপরিবহণের খরচ আরও কমল। যাতায়াতের আরও সুবিধা হল। শিয়ালদা, হাওড়ার মতো ব্যস্ত রেলস্টেশনের সঙ্গে মেট্রো জুড়ে গেল। তার ফলে ঘণ্টার সফর এখন কয়েক মিনিটে হয়ে যাবে। একইভাবে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া সহজ হল।”
উল্লেখ্য, এদিন বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল, মুখ্যসচিব, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মোদিকে দেখার জন্য বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। ‘মোদি মোদি’ স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ। সেখান থেকে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছন প্রধানমন্ত্রী।
শুভেন্দু-শমীক-শান্তনুকে পাশে নিয়ে মেট্রোর তিন সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেন মোদি। তবে সেখানে ছিলেন না দিলীপ ঘোষ। চালু হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-এসপ্ল্যানেড অংশ (২.৪ কিমি), ইয়েলো লাইনের নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর (৬.৭৭ কিমি) এবং অরেঞ্জ লাইনের রুবি-বেলেঘাটা অংশ (৪.৩৯ কিমি)। এবার হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের