নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে তোলাবাজি ও দুর্নীতি নিয়ে ফের কড়া বার্তা বিজেপির অন্দরেই। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মন্ত্রী দিলীপ ঘোষের পর এবার একই সুরে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, তোলাবাজির অভিযোগ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না, প্রয়োজন হলে দল থেকেও বহিষ্কার করা হবে।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, সরকারে আসার পর কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে বেআইনি সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারেন। তবে বিজেপি নেতৃত্ব এই ধরনের কোনও কর্মকাণ্ড বরদাস্ত করবে না। তার কথায়, 'সবাইকে তো ডিটারজেন্ট বা ওয়াশিং মেশিনে ধুয়ে আনা হয়নি। তারা রক্তমাংসের মানুষ। কিন্তু আমাদের রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন।' তিনি জানান, বেআইনি টোল আদায়, সিন্ডিকেট, তোলাবাজি এবং অবৈধ মদের ঠেক সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য চারটি পৃথক হেল্পলাইন চালু করা হয়েছে।
একইসঙ্গে আগের সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, তাদের দল প্রকাশ্যে এক কথা আর আড়ালে আরেক কথা বলে না। তার দাবি, বিজেপির অবস্থান স্পষ্ট, দুর্নীতি বা তোলাবাজিতে যুক্ত থাকলে দলীয় পরিচয় নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও ইঙ্গিত দেন, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপও নেওয়া হয়েছে।
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের