নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি.কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে নতুন গতি আনতে ফের সক্রিয় হল সিবিআই। দিল্লি থেকে জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে চার সদস্যের বিশেষ প্রতিনিধি দল কলকাতায় এসে ঘটনাস্থল পরিদর্শন শুরু করেছে। তদন্তের প্রতিটি দিক নতুন করে খতিয়ে দেখে মামলার অমীমাংসিত প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সোমবার কলকাতার সিবিআই দফতরে দীর্ঘ বৈঠকের পর বিশেষ প্রতিনিধি দল আরজি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, যে জায়গায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে, সেই স্থান এবং সংশ্লিষ্ট পরিস্থিতি নতুন করে বিশদে পরীক্ষা করা হচ্ছে। আদালতে নির্যাতিতার মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই বিশেষ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে।
নির্যাতিতার পরিবারের অভিযোগ ছিল, আগের তদন্তে প্রভাব খাটানো হয়েছে এবং তদন্ত যথাযথভাবে এগোয়নি। সম্প্রতি শিয়ালদহ আদালতে মামলার দ্বাদশ স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। একইসঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত নতুন বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করেছে বলে আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী। নির্যাতিতার পরিবারের আইনজীবীদের দাবি, আগের তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত হয়েছিল।
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের