নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা আরও জোরালো করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পালাবদলের পর দুর্নীতি দমন শাখাকে শক্তিশালী করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তা এবার বাস্তবায়ন করল রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে দুর্নীতি দমন শাখায় তিন অভিজ্ঞ আইপিএস-সহ মোট ১৯ জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই পদক্ষেপে সরকারি স্তরের দুর্নীতির তদন্তে নতুন গতি আসতে পারে।
নবান্নের নির্দেশ অনুযায়ী, আইপিএস অফিসার মুরলিধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেনকে দুর্নীতি দমন শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের পাশাপাশি আরও ১৬ জন আধিকারিক, যাদের অধিকাংশই এসআই পদমর্যাদার, এই শাখায় যোগ দিচ্ছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের দুর্নীতি দমন শাখার অন্যতম কাজ সরকারি কর্মচারী ও আধিকারিকদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করা।
অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, যেখানে সরকারি আধিকারিকদের নামও উঠে এসেছিল। নতুন জনবল ও অভিজ্ঞ নেতৃত্ব যুক্ত হওয়ায় সেইসব মামলার তদন্তে গতি আসবে বলে মনে করা হচ্ছে। সরকারি দফতরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এই পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে দুর্নীতির অভিযোগের দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণেও এই শক্তিশালী কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের