নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এবার সেই অভিযোগের সুর আরও চড়ালেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার দাবি, অভিযোগের পক্ষে গুরুত্বপূর্ণ নথি ও তথ্যপ্রমাণ তার হাতে এসেছে। সেগুলি নিয়ে এবার দিল্লিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির প্রকল্প। তার দাবি, সাধারণ মানুষের চিকিৎসার নামে পরিচালিত এই কর্মসূচিতে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, এই অর্থের সঙ্গে তথাকথিত কেরল লবির যোগ রয়েছে এবং কেরলের রাজনৈতিক কর্মকাণ্ডে সেই অর্থ ব্যবহারের পর বিদেশে অর্থ পাচারের ঘটনাও ঘটেছে। ঋতব্রত আরও দাবি করেছেন, একটি বিচ রিসর্টে বৈঠকের পর বিপুল পরিমাণ কালো টাকা বিদেশে, বিশেষ করে কেম্যান আইল্যান্ডে পাঠানো হয়েছে।
এর আগেও তার শিবিরের নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় একই ধরনের অভিযোগ তুলেছিলেন। এবার ঋতব্রতের দাবি, তার হাতে এমন কিছু নথি এসেছে যা এই অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে তুলে ধরা যেতে পারে। সেই নথি নিয়ে তিনি চলতি সপ্তাহেই দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগে রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র করে তুলেছে।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের