নিজস্ব প্রতিনিধি , মুম্বই - তেলা মাথায় তেল দিতে নারাজ। নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিরাট কোহলি। বিপুল পরিমাণ অঙ্কের প্রস্তাব ফিরিয়ে অবশেষে বাংলার স্টার্টআপ সংস্থার সঙ্গে হাত মেলালেন কিং কোহলি। সংস্থাটির অংশীদারিত্বও রয়েছে বিরাটের কাছেই। বিরাটের এই মানবিক উদ্যোগে তুমুল চর্চা সোশ্যাল মিডিয়া সহ ক্রিকেটমহলে।
খেলাধুলোর পোশাকের স্টার্টআপ সংস্থা অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কোহলি। অ্যাজিলিটাস স্পোর্টসের বাণিজ্যিক দূত হয়েছেন কোহলি। একই সঙ্গে সংস্থার অন্যতম বিনিয়োগকারীও তিনি। তাঁর হাতে রয়েছে সংস্থার ১.৯৪ শতাংশ শেয়ার। কোহলির নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ান এইট’-এর পোশাক-সহ বিভিন্ন পণ্য বিক্রি হবে এই সংস্থার মাধ্যমে।
চলতি বছরে একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন করেন কোহলি। ২০১৭ সালে তাঁর সঙ্গে সংস্থাটির ১১০ কোটি টাকার চুক্তি হয়েছিল। এ বার সংস্থাটি কোহলিকে ৩০০ কোটি টাকার প্রস্তাব দেয়। যা ফিরিয়ে দেন বিরাট।
রবিবার লন্ডনে রওনা দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন কোহলি। তিনি লিখেছেন, "প্রথমবার শুনেই ঠিক করে নিয়েছিলাম এই সংস্থার সঙ্গে যুক্ত হব। এই সংস্থায় যাঁরা রয়েছেন, যেভাবে খেলাধুলোর পোশাক তৈরির পরিকল্পনা করা হয়েছে, সেটা দারুণ।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের