6a2e498975377_Gallery_1781418299485
জুন ১৪, ২০২৬ দুপুর ০২:৫৭ IST

৩৯ বছরেও কমেনি রানের খিদে! ওয়ান ডে ক্রিকেটে অনন্য বিশ্বরেকর্ড রোহিত শর্মার

নিউজ ডেস্ক - ক্রিকেট মাঠে আরও একবার নিজেকে 'হিটম্যান' প্রমাণ করলেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলতে নেমে তিনি জোড়া অবিশ্বাস্য নজির গড়লেন। কয়েক ঘণ্টা আগেই শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তিনি রান আউট হন। তা নিয়ে বাইশ গজে হইচই পড়ে গিয়েছিল। ঠিক তখনই ১৬ রানের ইনিংসে পাল্টা জবাব দিলেন তিনি। এই রান মেশিন বুঝিয়ে দিলেন, ক্রিকেটের রেকর্ড বুক ওলটপালট করাটা তাঁর কাছে স্রেফ সময়ের অপেক্ষা।

শনিবার আফগানদের বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিতের বিশেষ রেকর্ড ছিল। ওপেনার হিসেবে আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর মোট রান ছিল ১৫,৯৯৪। ভারতের দ্বিতীয় ওপেনিং ব্যাটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে প্রবেশ করতে তাঁর দরকার ছিল মাত্র ৬ রান। ইনিংসের শুরুর দিকেই সেই কাঙ্ক্ষিত রানটি চলে আসে। আর অমনি গ্যালারি ফেটে পড়ে উল্লাসে। নিজের ৩৮৪তম ইনিংসে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। এর আগে বিশ্বের মাত্র ৬ জন ওপেনার এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

যার মধ্যে ভারতের বীরেন্দ্র সহবাগ ৪০০টি ইনিংসে ১৬,১১৯ রান করেছিলেন। রোহিত এখন ১৬,০১০ রান নিয়ে তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন। আর মাত্র ১১০ রান করলেই তিনি সহবাগকে টপকে যাবেন। এর আগে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের ১৫,৩৩৫ রানকে তিনি অনেক আগেই পিছনে ফেলে দিয়েছিলেন। একই সঙ্গে ওয়ান ডে ফর্ম্যাটেও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক কালিসকে টপকে রেকর্ড গড়েছেন রোহিত। কালিস ৩২৮টি ম্যাচে ১১,৫৭৯ রান করেছিলেন। সেখানে রোহিত নিজের ২৮৩তম এক দিনের ম্যাচেই ১১,৫৯৩ রান করে ফেললেন। এই রানের হাত ধরে তিনি ওয়ান ডে ইতিহাসের রান সংগ্রাহকদের তালিকায় ৮ নম্বরে উঠে এলেন।

শুধু তাই নয়, ৩৯ বছর ৭৫ দিন বয়সে তিনি মাঠে নেমেছিলেন। এর মাধ্যমে তিনি ১৯৮৯ সালের মোহিন্দার অমরনাথের রেকর্ড ভেঙে দিলেন। অমরনাথের শেষ ওয়ান ডে ম্যাচের সময় বয়স ছিল ৩৯ বছর ৩৬ দিন। সেই রেকর্ড ভেঙে রোহিত এখন ভারতের পুরুষ ক্রিকেটারদের মধ্যে প্রবীণতম ওয়ান ডে খেলোয়াড়ের এক অনন্য নজির গড়লেন। সব ফরম্যাট মিলিয়ে ভারত অধিনায়কের ঝুলিতে এখন ২০,১২৫ রান রয়েছে।

রোহিতের এই রাজকীয় ফর্ম দেখে মনে হচ্ছে বয়স বাড়লেও তাঁর রানের খিদে কমেনি। বরং দিন দিন তা আরও বাড়ছে। বোলারদের শাসন করা আর অসম্ভবকে সম্ভব করাটা এখন হিটম্যানের রোজকার রুটিন। ভক্তরা তো বটেই, ক্রিকেট বিশেষজ্ঞরা একবাক্যে তাঁর প্রশংসা করছেন। তাঁরা বলছেন - রেকর্ড গড়া যদি একটা শিল্প হয়, তবে রোহিত শর্মা তার অন্যতম সেরা কারিগর।

আরও পড়ুন

রোনাল্ডোর ব্যর্থতা ঘিরে সমালোচনার ঝড়! ফের আলোচনায় 'ফ্যান' কোহলির পুরনো সতর্কবার্তা
জুন ১৮, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য

দক্ষিণ কোরিয়ার শিবিরে রহস্যময় ড্রোন! মেক্সিকোর আকাশে গুলি করে নামাল সেনা
জুন ১৮, ২০২৬

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

মেসি-রোনাল্ডোর জার্সিতে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ! দুই মহাতারকাকে বিরল সম্মান ফিফার
জুন ১৮, ২০২৬

ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা

গ্যালারি থেকে আলমারি! বিশ্বকাপ উন্মাদনায় হিট আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার শাড়ি
জুন ১৮, ২০২৬

১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।

রোনাল্ডোকে ঘিরে মেসি-ধ্বনি গ্যালারিতে! বিদ্রুপের মাঝেই পর্তুগালের সমস্যার ব্যাখ্যা দিলেন সিআর৭
জুন ১৮, ২০২৬

কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক

রিচার পর নজরে প্রিয়নাজ! বিশ্বকাপে আরও এক বাঙালি
জুন ১৮, ২০২৬

টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ

৩ বার গড়হাজিরার পর অবশেষে থানায় অরূপ বিশ্বাস! মেসি-কাণ্ডের তদন্তে নতুন মোড়
জুন ১৮, ২০২৬

 বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।

রোনাল্ডোকে ঘিরে প্রশ্ন! কঙ্গোর বিরুদ্ধে হোঁচট খেয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের
জুন ১৮, ২০২৬

পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের

হ্যারি কেনের জোড়া গোল! ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ইংল্যান্ড
জুন ১৮, ২০২৬

দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড

অর্থাভাবে বিশ্বকাপে যেতে পারেননি ভোজিনহার মা , ইচ্ছাপূরণে উদ্যোগী মার্কিন প্রশাসন
জুন ১৭, ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা

জার্সিতে চাই দ্বিতীয় তারা! মদ্রিচের ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে হ্যারি কেনরা
জুন ১৭, ২০২৬

গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে

রোনাল্ডোর সামনে ইতিহাস! কঙ্গো ম্যাচেই বিশ্বকাপে অনন্য নজির গড়ার সুযোগ সিআরসেভেনের
জুন ১৭, ২০২৬

ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো

বিশ্বকাপের উন্মাদনার মাঝেই বিতর্ক! কেরলে ব্রাজিলের পতাকা ঘিরে উঠল অভিযোগের ঝড়
জুন ১৭, ২০২৬

কোল্লামে ব্রাজিল সমর্থকদের অভিযোগ, পতাকা টাঙানো নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক

ভোলেননি শৈশবের স্মৃতি! জাতীয় দলে সুযোগ পেয়েই নিজের গ্রামকে বিশেষ উপহার ফরাসি ডিফেন্ডারের
জুন ১৭, ২০২৬

ছোটবেলার স্মৃতি ভোলেননি ফরাসি ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলতে নেমে ফিরিয়ে দিলেন শিকড়ের ঋণ

টেস্টের পর এবার ওয়ানডেতেও সেঞ্চুরি গিলের! সমান তালে জ্বলে উঠলেন ঈশানও
জুন ১৭, ২০২৬

একানা স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের দাপট

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...