নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের আর্থিক ব্যয় নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন কমিশনে জমা দেওয়া দলের অডিট রিপোর্টে উঠে এসেছে, গত চার বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়ায় প্রায় ১৫০ কোটি টাকা খরচ করেছে দল। এই বিপুল ব্যয়ের বড় অংশই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে। আর খরচ নিয়েই রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া তৃণমূল কংগ্রেসের অডিট রিপোর্ট অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিমান ও হেলিকপ্টার ভাড়ার খাতে দলের মোট ব্যয় প্রায় ১৫০ কোটি টাকা। হিসাব বলছে, ২০২২ সালে এই খাতে খরচ হয়েছিল ৩৫ কোটিরও বেশি। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় প্রায় ১৩ কোটি টাকায়। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বছরে ফের ব্যয় বেড়ে যায়। ওই বছর শুধুমাত্র বিমান ও হেলিকপ্টার ভাড়ার জন্য খরচ হয়েছে ৪৬ কোটিরও বেশি।
উল্লেখযোগ্য বিষয় হল, লোকসভা নির্বাচনে দলের মোট ব্যয় ছিল প্রায় ৮২ কোটি টাকা, যার বড় অংশই এই পরিবহণ খাতে ব্যয় হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে কোনও বড় নির্বাচন না থাকা সত্ত্বেও বিমান ভাড়ার জন্য ৩৭ কোটিরও বেশি টাকা খরচ হয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। এই ব্যয়ের বড় অংশই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক সফরের জন্য। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি দায়িত্বে থাকাকালীন নির্বাচনের সময় বাদে তার বিমান যাত্রার ব্যয় সাধারণত রাজ্য সরকার বহন করে।
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা