নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার সই জাল কাণ্ডের তদন্তে এবার তৃণমূলের প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল সিআইডি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি, অভিযোগকারীদেরও তদন্তের আওতায় আনার দাবি তুললেন শোভনদেব।
শনিবার সকালে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যায়। জানা গেছে, বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তের অংশ হিসেবেই তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারীরা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের পর সিআইডি আধিকারিকেরা সেখান থেকে বেরিয়ে যান।
জিজ্ঞাসাবাদের পর শোভনদেব চট্টোপাধ্যায় জানান, তদন্তে তিনি '২০০ শতাংশেরও বেশি' সহযোগিতা করতে প্রস্তুত। তবে তার বক্তব্য, শুধুমাত্র তাকেই নয়, যারা অভিযোগ দায়ের করেছেন তাদেরও সমানভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ, যে বৈঠকে সংশ্লিষ্ট প্রস্তাবে স্বাক্ষর হয়েছিল, সেখানে অভিযোগকারীরাও উপস্থিত ছিলেন বলে দাবি তার।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পরিষদীয় দলের নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন। সেই সংক্রান্ত চিঠিতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল। কিন্তু স্পিকার সেই চিঠি গ্রহণ করেননি। অভিযোগ ওঠে, স্বাক্ষরে জালিয়াতি হয়েছে। এরপর হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়।
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের