নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক টানাপোড়েনের মধ্যেই বড় পদক্ষেপ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একের পর এক নেতার দায়িত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ ও দলত্যাগের আবহে নতুন করে গঠন করা হল দলের শৃঙ্খলারক্ষা কমিটি। কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক থেকেই ঘোষণা করা হল নতুন কমিটির নাম।
শনিবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকেই সাংসদ নাদিমুল হককে জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি দলের সাংগঠনিক শৃঙ্খলা আরও মজবুত করতে নতুন শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কমিটিতে জায়গা পেয়েছেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, অসীমা পাত্র, শুভাশিস চক্রবর্তী এবং শোভনদেব চট্টোপাধ্যায়।
দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক বিষয়গুলি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে এই কমিটির ওপর। এর আগে শৃঙ্খলারক্ষা কমিটিতে ছিলেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তবে বর্তমান পরিস্থিতিতে সেই কমিটির অধিকাংশ সদস্য বিভিন্ন কারণে দায়িত্বে সক্রিয় নন। সুব্রত বক্সি অসুস্থ, চন্দ্রিমা ভট্টাচার্যকে দলের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, সুজিত বসু বর্তমানে জেলবন্দি, আর অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমকে ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই নতুন মুখদের নিয়ে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা