নিজস্ব প্রতিনিধি , লিসবন - বয়সের তোয়াক্কা না করে দিনের পর দিন নিজের সেরাটা উপস্থাপন করে চলেছেন। বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন করে ফেলেছে পর্তুগাল। পাকাপাকিভাবে শেষবার ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নামতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেখানে প্রশ্ন থাকার কথা একটাই , তিনি কি আদৌ তৈরি? প্রতিটি ম্যাচে সেই উত্তর দিয়ে চলেছেন পর্তুগিজ তারকা। বিশ্বকাপের মঞ্চে দলের বোঝা নয় , প্রধান ভরসা হিসেবে নিজেকে তৈরি করে চলেছেন। সেই ৪১ বছরের রোনাল্ডোই বিশ্বকাপের মঞ্চে পর্তুগালের বড় ভরসা , জানিয়ে দিলেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রুনো বলেছেন , "বক্সের ভিতরে ক্রিশ্চিয়ানো এখনও মারাত্মক ক্ষমতা রাখে। অনেকেই হয়তো ভাবে আমরা রোনাল্ডোকে ছাড়া ভাল খেলি, খোলা মনে খেলি ও আরও বেশি আক্রমণ করি। যদি সেটা হয়েও থাকে, তাহলে আংশিক ভাবে দোষী আমরাই। ক্রিশ্চিয়ানো মাঠে থাকলে আমাদের কোনও চিন্তা থাকে না। ও কোনও না কোনও ভাবে দলকে সাহায্য করবেই।"
দলের বোঝাপড়া সংক্রান্ত বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার বলেন , "যখন আমি খেলি না তখন বার্নাডোসিলভা ১০ নম্বর নজিশনে খেলে। ও পায়ে অনেকক্ষণ বল রাখতে পারে। আমি ফাইনাল পাস দিতে পারি। এটাই আমাদের বোঝাপড়া। সব খেলোয়াড়ই কিছু না কিছু বাড়তি দলে এনে দেয়। ক্রিশ্চিয়ানোও ঠিক তেমন। জাতীয় দলের যাতে উপকার হয়।"
রোনাল্ডোর নজর এখন শুধুই বিশ্বকাপের ট্রফির দিকে। ট্রফি জিততে পারবেন কি পারবেন না সেটা সময়ের অপেক্ষা। তবে প্রতিটি সমর্থক যে তাকে বিশ্বকাপের মঞ্চে চায় তা এতদিনে অনেকটাই নিশ্চিত। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বেও অসাধারণ প্রদর্শন করেছেন। বেশকিছু ভাল গোল এসেছে পা থেকে। পজিশনিং সেন্স বিষয়টা এখনও হাতের মোয়া। বলের গন্ধ পেয়ে গোল পোস্টের সামনে পৌঁছে যাওয়া থেকে শুরু করে বক্সের বাইরে থেকে শট নেওয়া সবটাই করছেন ৪১ বছরের রোনাল্ডো। তাই পর্তুগালের কাছে নিঃসন্দেহে রোনাল্ডোর উপস্থিতি বিশ্বকাপের মত মঞ্চে বড় পাওনা।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা