নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের জ্বালানির দামে ধাক্কা খেল দেশবাসী। গত শুক্রবার লিটারপিছু তিন টাকা বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সকাল থেকে আবারও বেড়ে গেল পেট্রল ও ডিজেলের দাম। নতুন এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপ পড়ল কলকাতার নাগরিকদের উপর। দেশের অন্যান্য মহানগরের তুলনায় তিলোত্তমাতেই সবচেয়ে বেশি হারে দাম বেড়েছে জ্বালানির।
মঙ্গলবার ভোর থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। কলকাতায় পেট্রলের লিটারপিছু দাম বেড়েছে ৯৬ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৯৪ পয়সা। ফলে শহরে এখন পেট্রলের নতুন দাম দাঁড়িয়েছে লিটারপিছু ১০৯ টাকা ৭০ পয়সা এবং ডিজেলের দাম ৯৬ টাকা ৭ পয়সা। অন্য মহানগরগুলির তুলনায় কলকাতায় এই বৃদ্ধি অনেকটাই বেশি। দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে ৮৭ পয়সা এবং ডিজেলের ৯১ পয়সা। চেন্নাইয়ে পেট্রলের দাম ৮২ পয়সা ও ডিজেলের ৮৬ পয়সা বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে মুম্বইয়ে পেট্রলের দাম ৯১ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়েছে। গত শুক্রবারই দেশজুড়ে পেট্রল ও ডিজেলের দাম লিটারপিছু ৩ টাকা করে বাড়ানো হয়েছিল। একইসঙ্গে সিএনজির দামও বৃদ্ধি পায়। কলকাতায় কেজিপিছু সিএনজির দাম বেড়েছে ৩ টাকা। ফলে পরিবহণ খরচ বৃদ্ধির আশঙ্কা আরও জোরালো হয়েছে। লাগাতার মূল্যবৃদ্ধিতে কার্যত মাথায় হাত নিত্যযাত্রীদের।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের