নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ আইপিএলে কেকেআর-এর জয়রথ থামিয়ে দিলেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ব্যাট এবং বল- দুই বিভাগেই কামাল করলেন তিনি। এই জয়ের পর নীতীশ জানিয়েছেন, আইপিএল শুরুর আগে তিনি ৭ দিন এক বিশেষ কোচের কাছে ট্রেনিং নিয়েছেন। কিন্তু সেই রহস্যময় কোচ কে, তা এখনই কারো কাছে ভাঙতে চান না তিনি।
বৃহস্পতিবার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রেড্ডি মাত্র ২৪ বলে ৩৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এরপর বল হাতেও কেকেআর ব্যাটারদের কালঘাম ছুটিয়ে দেন তিনি। মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন রিঙ্কু সিং এবং অনুকূল রায়ের মতো বড় উইকেট। বিশেষ করে সেট হয়ে যাওয়া রিঙ্কুকে আউট করে কেকেআর-এর জয়ের আশা শেষ করে দেন এই তরুণ তুর্কি।

ইডেনের পিচ বুঝতেও ভুল করেননি নীতীশ। একসময় গৌতম গম্ভীরের প্রিয় তালিকায় থাকলেও পরে পারফরম্যান্সের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে এবার আইপিএলকে হাতিয়ার করেই আবার জাতীয় জার্সিতে ফিরতে চান তিনি। এই আত্মবিশ্বাস আর রহস্যময় ট্রেনিং তাঁকে আগামী ম্যাচগুলোতেও কতটা সাহায্য করে, এখন সেটাই দেখার।
নীতীশ রেড্ডি জানান, 'আমি সবসময় নিজের বোলিং নিয়ে কাজ করি। এবার আইপিএলের আগে ৭ দিন একজনের কাছে বিশেষ প্র্যাকটিস করেছি। তাঁর টিপসগুলো আমার খুব কাজে লেগেছে। তবে সেই মানুষটি কে, তা এখন বলব না, পরে জানাব'।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের