নিজস্ব প্রতিনিধি , লন্ডন - প্রায় এক দশকের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন মহম্মদ সালাহ। লিভারপুলের সঙ্গে সম্পর্ক মুছে ফেলতে প্রস্তুত মিশরীয় ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় এই বিষিয়ে ঘোষণা করেছেন সালাহ। ৯ বছরের দীর্ঘ পথচলার সমাপ্তি হতে চলেছে। সালাহর এহেন সিদ্ধান্তে মন ভেঙেছে লিভারপুল সমর্থকদের।
সোশাল মিডিয়ার ভিডিওবার্তায় সালাহ বলছেন , "অবশেষে সেই মনখারাপের দিনটা চলেই এল। লিভারপুল আমার কাছে কী, তা ভাষায় বোঝাতে পারব না। আমরা একসঙ্গে জিতেছি। একসঙ্গে লড়াই করেছি। আজ তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সমর্থকরা কঠিন সময়ে পাশে থেকেছেন। তাদের সমর্থন কখনই ভোলার মত নয়।আপনাদের জন্যই আই উইল নেভার ওয়াক অ্যালোন।"
উল্লেখ্য , ২০১৭ সালে ইটালির ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। একইসঙ্গে ঘুরে দাঁড়াতে শুরু করে লিভারপুল। পায়ের জাদুতে সকলকে কাবু করতে থাকেন সালাহ। সেই সময় লিভারপুলের পুনরুত্থানের অন্যতম কান্ডারী ছিলেন তিনিই। লিভারপুলের হয়ে ৩১০ ম্যাচে ১৮৯ টি গোল রয়েছে মিশরীয় ফুটবলারের। দু’টো প্রিমিয়ার লিগ ছাড়াও জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। দু’বার প্রিমিয়ার লিগের সেরা প্লেয়ারও হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে ছিলেন না। ৩৪ ম্যাচে তার পা থেকে এসেছে মাত্র ১০ টি গোল। এরপর ক্লাবের সঙ্গে মনোমালিন্য হয়। অবশেষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সালাহ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের