নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপিএল নিলামের মধ্যে সবথেকে বড় চমক ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে মুস্তাফিজুরের কলকাতায় যাওয়া। বেশ লড়াই করেই বাংলাদেশের পেসারকে নিয়েছে শাহরুখ খানের দল। যার পরেই সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের শিকার হয়েছে নাইটরা। তবে সবচেয়ে বড় বিষয় আইপিএলের পুরো সিজন মুস্তাফিজুরকে পাবে না কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের মাঝে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেখানে ডাক পেলে মাঝপথেই কয়েক দিনের জন্য দেশে ফিরতে হতে পারে কলকাতাকে। আইপিএল শুরু ২৬শে মার্চ। শেষ হবে ৩১শে মে। এর মাঝে এপ্রিলে রয়েছে সেই সিরিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ-সহ টি টোয়েন্টি রয়েছে বাংলাদেশের। টি টোয়েন্টি দলে নিয়মিত খেলেন মুস্তাফিজুর। সেক্ষেত্রে তাকে আইপিএলের মাঝেই বাংলাদেশ যেতে হতে পারে।
আইপিএলে দীর্ঘ কয়েকবছর ধরে খেলছেন মুস্তাফিজুর। তবে কলকাতার হয়ে খেলবেন প্রথমবার। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোনও ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি দাম পেয়েছেন মুস্তাফিজুর। ২০১৬ সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুরের। তিনি পাঁচটি দলের হয়ে খেলেছেন। প্রথম বছরই সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার পান তিনি।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের