নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আবাসন থেকে উদ্ধার দুই বোনের মৃতদেহ। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খড়দা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রী বলরাম সেবা মন্দির রাজ্য সাধারণ হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর , সোদপুরের হরিশচন্দ্র দত্ত রোডের একটি আবাসনের একতলায় দুই বোন সবিতা দত্ত চট্টোপাধ্যায় (৬১) এবং কনিকা দত্ত (৫৭) থাকতেন। বড়ো বোন সবিতা দত্তের বিয়ে হয় তবে, ১ বছর আগে তার স্বামী মারা যায়। ২ বোনই মানসিকভাবে অসুস্থ ছিলেন। পারিবারিক আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল তারা। খাওয়াও টাকা ছিল না তাদের। মঙ্গলবার সকালে তাদেরই এক প্রতিবেশী খোঁজ নিতে যায়। ভিতর থেকে কোনো শব্দ না আসায় ঘরে ঢুকে দেখে ২ বোন মাটিতে পড়ে আছে।
মৃতার ভাইঝি পায়েল দত্ত জানিয়েছেন, "২ জনেরই মাথায় সমস্যা ছিল। ঠিকভাবে খাওয়া-দাওয়া করতো না। আমরা খাবার দিলেও নিত না। এক প্রতিবেশী ঘরে ঢুকে দেখে বাথরুমের সামনে পড়ে আছে তারা। তারপর তিনি আমাদের খবর দেয়। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মনে হচ্ছে একজনকে দেখে আরেকজনের হার্টফেল হয়ে গেছে।"
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের