নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মেসির ভারত সফরে বাকি শুধু দিল্লি। কলকাতার ঝামেলা পোহানোর পর হায়দরাবাদ , কলকাতার সফর ছিল শান্তির। সোমবার সকালে দিল্লি যাবেন লিও। সেখানেও ঠাসা কর্মসূচি রয়েছে মেসির। তবে বিরাট কোহলির সঙ্গে মেসির দেখা করার কোনো আগাম উল্লেখ ছিল না। তবে রবিবার হঠাৎই স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফেরায় সেই জল্পনা তুঙ্গে। মেসির সঙ্গে মুখোমুখি হতে পারেন বিরাট কোহলি।
দিল্লিতে মেসি দেখা করবেন ভারতের প্রধান বিচারপতি ও সেনাবাহিনীর প্রধানের সঙ্গে। একইসঙ্গে ভারতীয় দলের দুই ক্রিকেটারের সঙ্গেও দেখা করবেন তিনি। প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের সঙ্গে এক সাংসদের বাড়িতে যাবেন মেসি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তিনবারের সভাপতি প্রফুল্ল প্যাটেল হতে পারেন সেই সাংসদ।রাজধানীতে সকাল ১০.৪৫ নাগাদ নামার কথা মেসির।
এরপর শহরের একটি হোটেলে ৫০ মিনিটের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠান শেষ হলে যাবেন প্রধানমন্ত্রীর বাড়ি। সেখানে বেশকিছুক্ষণ একান্তে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন। এরপর প্রফুল্ল প্যাটেলের সরকারি বাংলোয় গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে দেখা করবেন তিনি। যেখানে থাকতে পারেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগাস্টিন সহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান রাহুল নবীন। এরপর মেসির কনভয় রওনা দেবে অরুণ জেটলি স্টেডিয়ামের উদ্দেশে। দুপুর ৩.৩০ নাগাদ স্টেডিয়ামে ঢুকবেন মেসি। এরপর হায়দরাবাদ , মুম্বইয়ের মত অনুরাগীদের সঙ্গে চলবে কুশল বিনিময়। বিকেলের দিকে মায়ামি উড়ে যাবেন ফুটবল যাদুকর।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের