নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কৃষ্ণনগরে বিজেপির জেলা মুখ্য কার্যালয় উচ্ছেদকে কেন্দ্র করে বুধবার তুঙ্গে উঠলো উত্তেজনা। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কার্যালয় ছাড়তে নারাজ বিজেপি কর্মীরা। উচ্ছেদ প্রক্রিয়া শুরু করতে গেলে বাধার মুখে পড়েন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
কৃষ্ণনগরে বিজেপির কার্যালয়টি যেখানে অবস্থিত সেই জমির মালিকানা নিয়ে দীর্ঘকাল ধরেই আইনি লড়াই চলছিল। জমির উত্তরসূরিরা আদালতের দ্বারস্থ হয়ে উচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। দীর্ঘ শুনানির পর আদালত সম্প্রতি জমিটি খালি করার নির্দেশ দেয় এবং পুলিশি সহায়তায় উচ্ছেদের অনুমতি দেয়। বুধবার আদালতের সেই নির্দেশ কার্যকর করতে জমির মালিক পক্ষের প্রতিনিধিরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন। কিন্তু অভিযান শুরু হতেই বাধা হয়ে দাঁড়ান বিজেপি কর্মী-সমর্থকরা।
এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপি কর্মীদের দাবি, ' যিনি আমাদের উচ্ছেদ করতে এসেছে তার দাদু আমাদের অনুমতি দিয়েছিল এখানে দলীয় কার্যালয় করার। কিন্তু এখন এনারা এসে আমাদের উচ্ছেদ করতে চাইছে। আজকে আসার আগে আমাদের আগাম জানানো হয়নি। আমরাও আদালতের দ্বারস্থ হয়েছি কিন্তু আমাদের বিচারক SIR এর কাজের জন্য ব্যস্ত থাকায় এই কেসটা আটকে আছে।'
বিজেপি কর্মীদের আরও দাবি, ' জেলা জজ সঙ্গে হাইকোর্টে আপিল করা হয়েছে। কিন্তু হাইকোর্টের মামলার এখনও শুনানি হয়নি। আদালত বলেছিল শান্তিপূর্ণ ভাবে কাজটি করতে কিন্তু এখানে কোনো শান্তিপূর্ণ পরিবেশ নেই। তাই যতক্ষণ না আদালতের রায় আসছে ততক্ষণ আমাদের সময় দেওয়া হয়। আদালত যদি আমাদের উঠে যেতে বলে উঠে যাবো।'
অপরদিকে, জমি মালিকের দাবি, ' ১৫ বছর ধরে আমরা এখানে আছি। কিন্তু আমাদের বাড়িটা জোর করে বিজেপি দখল করে রেখেছে। একাধিকবার ওদের সময় দেওয়া হয়েছে কিন্তু তাতেও এরা সরেনি। আমরা তো ওনাদের মতন অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারবো না। আমরা যে ভাড়া দিয়েছি আর প্রমাণ দেখাক কাগজ দেখাক কিন্তু সেগুলো কোনো প্রমাণ নেই। জোর করে জবরদখল করে বসে আছে। এখন প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই হবে।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের