নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - এগিয়ে আসছে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার ওপর চাপ ক্রমাগত পাহাড়প্রমাণ হচ্ছে। এমনিতেই টিকিটের অতিরিক্ত দাম আর কালোবাজারি নিয়ে বিশ্বজুড়ে চরম সমালোচনার মুখে পড়েছে তারা। এবার সেই আগুনে ঘি ঢেলে খোদ আমেরিকার আদালত ফিফার বিরুদ্ধে প্রাথমিক তদন্তের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে। এর ফলে বড়সড় সংকটে পড়ল ফুটবল নিয়ামক সংস্থা।
আদালতের এমন কড়া পদক্ষেপের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে নিউ ইয়র্ক ও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। এই মাঠেই আগামী জুলাই মাসে বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। সেই সঙ্গে ওই দুই শহরে রয়েছে বিশ্বকাপের হাইভোল্টেজ ৮টি ম্যাচ। স্বভাবতই স্থানীয় ফুটবলপ্রেমীরা বহু বছর ধরে আশায় ছিলেন যে নিজেদের ঘরের মাঠে বসে বিশ্বমানের খেলা উপভোগ করবেন। কিন্তু নিউ ইয়র্ক আর নিউ জার্সির সরকারি আইনজীবীদের সাফ দাবি— সাধারণ ফুটবলপ্রেমীদের পকেট কেটে যেভাবে টিকিটের দাম নেওয়া হয়েছে, তা রীতিমতো অবিচারের শামিল।
শুধু তা-ই নয়, ফিফা ক্রেতা সুরক্ষা সংক্রান্ত নিয়ম ভেঙেছে কি না, তাও এবার খতিয়ে দেখবে আদালত। ফিফার বিতর্কিত ‘ডাইনামিক প্রাইসিং’ বা চাহিদা অনুযায়ী দাম বাড়া-কমার নীতিকে ঘিরেও উঠেছে প্রশ্ন। এই নীতির কারণে টিকিটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অবস্থা এতটাই শোচনীয় যে, খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আমেরিকার উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস এই প্রসঙ্গে ফিফাকে তীব্র আক্রমণ করেছেন। তিনি জানিয়েছেন, 'বহু বছর ধরে এখানকার মানুষ নিজেদের শহরে বিশ্বকাপ দেখার স্বপ্ন বুনছিলেন। কম দামের টিকিটে তাঁদেরই প্রথম অধিকার থাকা উচিত ছিল। এভাবে জোর করে চড়া দামের টিকিট কিনতে বাধ্য করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'
আর্থিক গাফিলতির পাশাপাশি ফিফার বিরুদ্ধে আরও এক মারাত্মক জালিয়াতির অভিযোগ উঠেছে। দেখা গেছে, স্টেডিয়ামের যে সিটিং ম্যাপ বা মানচিত্র দেখিয়ে দর্শকদের কাছে টিকিট বিক্রি করা হয়েছিল, বাস্তবের সঙ্গে তার কোনো মিলই নেই।
অনেক ভক্তই মাঠের একদম সামনের সারির টিকিট বুক করেছিলেন। কিন্তু পরে দেখছেন, তাঁদের আসন দেওয়া হয়েছে গোলপোস্টের পেছনে কিংবা মাঠ থেকে বহু দূরে। এই বড়সড় কারচুপি নিয়ে নিউ ইয়র্কের ক্রেতা ও কর্মী সুরক্ষা দফতর কোমর বেঁধে মাঠে নেমেছে। আদালতের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে, ফিফা ইচ্ছাকৃতভাবে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জরুরি তলবনামা পাঠানো হয়েছে। ফুটবল মহলের একাংশের মতে, জেনেশুনে সাধারণ দর্শকদের এভাবে ধোঁকা দেওয়া ও পকেট কাটা ফিফার মতো সংস্থার পক্ষে অত্যন্ত লজ্জাজনক।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের