নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম সেরা নাম মাইকেল হাসি। মিস্টার ক্রিকেটের আখ্যাও পেয়েছেন তিনি। তার দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের সাক্ষী গোটা ক্রিকেটবিশ্ব। আইপিএলেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে রাজ করেছেন। হঠাৎই তার বিস্ফোরক দাবি , আরও আগে খেলা শুরু করলে সচিন তেন্ডুলকরের থেকে অনেক বেশি রান করতেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে মাইক হাসি বলেছেন , "আমি একটা বিষয় নিয়ে অনেক ভেবেছি। কুড়ির কোঠায় অস্ট্রেলিয়া দলে সুযোগ পেলে অর্থাৎ আর একটু আগে অভিষেক হলে আমি হয়তো সচিনের থেকে ৫,০০০ রান বেশি করতাম। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান আমারই হত। সবচেয়ে বেশি শতরানও আমার হত। সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি অ্যাসেজ, বিশ্বকাপ , সবই আমার হত। কিন্তু সেগুলো স্বপ্নই রইল।"
২০০৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় হাসির। দেশের হয়ে ন’বছর খেলেছেন। মোট ১২,৪৮৮ আন্তর্জাতিক রান করেছেন। ৭৯টি টেস্টে হাসির রান ৬,২৩৫। গড় ৫১.৫২। এক দিনের ক্রিকেটে ১৮৫টি ম্যাচে ৪৮.১৫ গড়ে করেছেন ৫,৪৪২ রান। দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৮টি। রান ৭২১। সব মিলিয়ে মোট ২২টি আন্তর্জাতিক শতরান রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন এক বার।
অন্যদিকে ২৪ বছর দেশের হয়ে খেলা সচিনের মোট রান ৩৪,৩৫৭। ২০০টি টেস্টে রান ১৫,৯২১, শতরান ৫১টি। একদিনের ক্রিকেটে ৪৬৩টি ম্যাচে করেছেন ১৮,৪২৬ রান, শতরান ৪৯টি। মোট শতরান ১০০টি।হাসির রানের প্রায় তিনগুণ বেশি সচিনের। তাসত্ত্বেও তার এই অদ্ভুত দাবিতে কটাক্ষের মুখে পড়েছেন হাসি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের