নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - মরশুমটা বেশ ভালই শুরু হয়েছিল মোহনবাগানের। তেমনই ইস্টবেঙ্গল প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছিল। তবে হঠাৎই ছন্দপতন হয়েছে। পরপর তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে তারা। এবার মোহনবাগানের ক্ষেত্রেও থমকে গেল বিজয়রথ। সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর কাছে গোলশূন্য ড্র করে ২ পয়েন্ট নষ্ট করল সবুজ মেরুন ব্রিগেড।
অনেক চেষ্টা করেও বেঙ্গালুরুর জালে বল জড়াতে পারলেন না জেমি ম্যাকলারেনরা। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারলেন না দিমিত্রি পেত্রাতোস।একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল বাগান শিবিরকে। প্রথমার্ধের ১৫ মিনিট জুড়ে দাপট দেখালেও পরে খেই হারিয়ে ফেলেন ম্যাকলারেনরা। বেঙ্গালুরু কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতেই নেমেছিল। কোনো না কোনোভাবে মোহনবাগানের আক্রমণ রুখেই দিচ্ছিল তারা।
ম্যাকলারেনকে একেবারে মেপে রেখেছিলেন বিপক্ষ ডিফেন্ডাররা। কারণ, চলতি মরশুমে তার পা থেকে আগুন ঝরছে। এখনও অবধি ৭ টি গোল করেছেন তিনি। লিস্টন , মনবীর বারবার আক্রমণে উঠেও দলের হয়ে জালে বল জড়াতে পারেননি। অন্যদিকে , উইলিয়ামসের দৌলতে একগুচ্ছ আক্রমণ সানালেও গোল তুলে আনতে পারেনি বেঙ্গালুরু। সুযোগ হাতছাড়া করেন সুনীল ছেত্রী।
ম্যাচে দুই দলই আধিপত্য বিস্তার করার চেষ্টা করে তবে শেষমেষ ফুটবলের চরম তৃপ্তিটাই মিলল না। এই ম্যাচের পর ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। অন্যদিকে , রবিবার নর্থইস্টের ঘরের মাঠে গিয়ে তাদের হারিয়ে দিলে বাগানকে টপকে শীর্ষে উঠবে জামশেদপুর এফসি। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৫ ম্যাচে ১৫।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের