নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চলতি আইএসএল মরশুমে নতুন রূপে নিজেদের উপস্থাপন করছে ইস্টবেঙ্গল। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ৪-১ গোলে জিতে মাঠ ছাড়ল লাল হলুদ শিবির। জোড়া গোল করলেন ইউসেফ। খানিকটা ভিন্ন ভঙ্গিতেই এবারের মরশুম শুরু করলেন মিগুয়েলরা। এর আগে এইভাবে আইএসএল অভিযান শুরু হয়নি ইস্টবেঙ্গলের।
শুরুতে যদিও গোল হজম করতে হয় ইস্টবেঙ্গলকে। ৪ মিনিটের মাথায় বক্সের ভিতরে বল পেয়ে গোল করলেন অগাস্টিন। তিন মিনিটের মধ্যেই সমতা ফেরায় ইস্টবেঙ্গল। ৭ মিনিটে বিপিনের ফ্রিকিক থেকে বল ক্লিয়ার করার চেষ্টা করেন দিল্লির ডিফেন্ডাররা। বল চলে যায় এডমন্ড লালরিনডিকার কাছে। তাঁর জোরাল শট বিপক্ষ গোলকিপার বিশাল যাদবের হাত ফসকে গোলে ঢুকে যায়। এরপর ১২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইউসেফ এজেজারি।
এরপর ২৭ মিনিটে ফের গোল পেয়ে যেতে পারত লাল-হলুদ। মিগুয়েলের ক্রসে এজেজারি হেড মারলেও তা চলে যায় গোলরক্ষকের হাতে। ৪০ মিনিটে এজেজারিকে লক্ষ্য করে দুর্দান্ত থ্রু বল দেন মিগুয়েল। মাথা ঠান্ডা রেখে বল জালে জড়িয়ে দেন তিনি। দক্ষ স্ট্রাইকারের মত গোল করলেন তিনি।
দ্বিতীয়ার্ধের শেষ অবধি অপেক্ষা করতে হয় লাল হলুদ সমর্থকদের। ইনজুরি টাইমে ৩ মিনিটের মাথায় দূরপাল্লার শটে স্কোর লাইন ৪-১ করেন মিগুয়েল। তার আগে জোড়া গোল হাতছাড়া করেন নন্দকুমার। এছাড়া ৭৫ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন এজেজারি। তবে জয়ের থেকে বড় তৃপ্তির আর কি বা থাকতে পারে লাল - হলুদ সমর্থকদের জন্য।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের