নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের প্রভাব পড়েছে ক্রীড়াজগতে। এর আগে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয় ভোট ঘোষণার পর। এবার সেই আঁচ পড়ল ফুটবলেও। পিছিয়ে গেল শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল - মোহনবাগান ডার্বি। বদলে নতুন দিনক্ষণ ঘোষণা করা হল। নির্বাচন ঘোষণার আগেই সূচি নির্ধারিত হয়েছিল। তবে বাধ্যতামূলক এবার তা বদলে ফেলতে হবে।
এর আগে মোহনবাগান বনাম ইন্টার কাশীর ম্যাচ পিছিয়ে যায় একই কারণে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী , আগামী ৩ রা মে ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। ওই ম্যাচের পরের দিনই পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। ফলে এই ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। বদলে আইএসএলের গ্রুপ পর্বের একেবারে শেষদিন খেলতে নামবে দুই শতাব্দী - প্রাচীন ক্লাব।
গত ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। ফলাফল প্রকাশ আগামী ৪ ঠা মে। তাই ফল ঘোষণার চব্বিশ ঘণ্টা আগে ডার্বিতে নিরাপত্তার জন্য পুলিশ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তাই আগামী ১৭ ই মে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে এই মহারণ। একইদিনে আবার কিশোর ভারতী স্টেডিয়ামে রয়েছে মহামেডান ও মুম্বই সিটি এফসির ম্যাচ। যদিও ওই ম্যাচ নিয়ে কোনও পরিবর্তনের আশঙ্কা এখনও নেই।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের