নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - জয়ের হ্যাটট্রিক করে ফেলল রাজস্থান রয়্যালস। চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন রিয়ান পরাগরা। মুম্বই ইন্ডিয়ান্সকে ২৭ রানে সবচেয়ে বেশি রান রেটের সঙ্গে লিগ টেবিলের শীর্ষে চলে গেলে রাজস্থান। দলগত প্রদর্শনে সফলতা পেল পিঙ্ক শিবির। স্বপ্নের ছন্দে রয়েছেন যশস্বী জসওয়াল। মারকাটারি অর্ধ শতরান করেছেন তিনি। চমক দিয়েছেন বৈভব সূর্যবংশীও।
মঙ্গলবার বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান বনাম মুম্বইয়ের ম্যাচও বৃষ্টির জেরে ঠিকসময় শুরু করা যায়নি। বৃষ্টি থামলে শেষমেষ ১১ ওভারে শুরু হয় ম্যাচ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই।ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫০ রান তোলে রাজস্থান রয়্যালস।আইপিএলে প্রথমবার জসপ্রীত বুমরাকে ফেস করলেন বৈভব। প্রথম বলেই ছক্কা হাঁকালেন। ৫ টি ছয় সহ ১ টি চারের সঙ্গে করেন ১৫ বলে ৩৯। ধ্রুব জুরেল করেন ২ রান। রিয়ান পরাগ করেন ১০ বলে ২০। মারেন ২ টি ছয়সহ ১ টি চার। মারকাটারি ইনিংস খেলেন যশস্বী জসওয়াল ৩২ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মারেন ১০ টি চারসহ ৪ টি ছয়।
জবাবে ব্যাটে নেমে ১১ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৩ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। রিকলটন ৮ , রোহিত শর্মা ৫ করেই সাজঘরে ফেরেন। পাওয়ার প্লে কাজে লাগানো জরুরি ছিল মুম্বইয়ের। যা করতে পারেননি হিটম্যানরা। সূর্যকুমার যাদব ১ টি ছয় মেরেই ফের ব্যর্থ। ব্যাট চালাতেও ভুলে গেছেন তিনি। অন্যদিকে, তিলক - হার্দিকও অল্প সময় পিচে কাটিয়ে সাজঘরে ফেরেন। জিততে হলে ব্যাট চালনো ছিল আবশ্যক। যা করতে গিয়েই বিপাকে পড়েন মুম্বই ব্যাটাররা। অনবদ্য বোলিং করলেন রবি বিশ্নই। হার্দিক তিলককে তুলে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন। নমন ধীর ১৩ বলে ২৫ করেন।
এরপর শেরফান রাদারফোর্ড বেশ কয়েকটি ওভার বাউন্ডারি হাঁকালেও সন্দীপ শর্মার সুন্দর ক্যাচের জেরে সাজঘরে ফেরেন। দলকে জয় এনে দেওয়ার জন্য পরের ব্যাটারদের কাছে সুযোগ বা ক্ষমতা কোনোটাই ছিল না। রাজস্থানের হয়ে ২ টি করে উইকেট নেন সন্দীপ শর্মা , নান্দ্রে বার্গার। বাকিরা নেন ১ টি করে উইকেট।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের