নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - সানরাইজার্স হায়দ্রাবাদকে উড়িয়ে আইপিএলের জয়যাত্রা শুরু করল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনবদ্য ইনিংস খেললেন বিরাট কোহলি। বুঝিয়ে দিলেন অনেক আগেই টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বিরাটের সঙ্গে মারকুটে ইনিংস খেললেন দেবদূত পাভিকালও। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। হায়দ্রাবাদের দেওয়া ২০২ রানের লক্ষ্য বিরাটরা তুলে দেয় ১৫.৪ ওভারে। অর্ধ শতরান করেন বিরাট - পাডিকাল।
ব্যাটে নামে নির্ধারিত ২০ ওভারে ২০১ রান করে হায়দ্রাবাদ। টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন ঈশান। আরসিবির জার্সিতে প্রথম ম্যাচেই অনবদ্য বোলিং করলেন জেকব ডাফি। ৩ উইকেট নিলেন তিনি। ওপেনার অভিষেক শর্মা একটি ৬ মারলেও শর্ট বলে ব্যর্থ। ট্রাভিস হেডকেও আটকে দেন ডাফি। সুন্দর ক্যাচ ধরেন সল্ট। এরপর ঈশান ও হেনরিক ক্লাসেন পার্টনারশিপ শুরু করেন। তবে ৩১ রানে বাউন্ডারি লাইনে অনবদ্য ক্যাচ ধরেন সল্ট। এরপর ঈশান শতরানের দিকে এগোচ্ছিলেন। তবে বাজপাখির মত শরীর ছুঁড়ে এক হাতে দর্শনীয় একটি ক্যাচ ধরেন সেই সল্ট। ৮০ রানে সাজঘরে ফেরেন ঈশান।
এরপর অনিকেত ভার্মার ক্যাচ হাতছাড়া করেন বিরাট কোহলি। এরপর অনিকেত শেষদিকে বিধ্বংসী ইনিংস খেলেন। তবে ১৭ বলে ৪৩ রানে সেই বিরাটের হাতেই তালুবন্দি হন অনিকেত। ডাফি ছাড়াও ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড। ১ টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার , অভিনন্দন সিং , সুয়াস শর্মা।
জবাবে ব্যাটে নেমে ফিল সল্ট শুরুটা ভাল করতে চাইলেও জলদি সাজঘরে ফেরেন। তবে বিরাট চেনা মেজাজে ব্যাটিং করেন। দেবদূত পাডিকাল বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন। ৭ টি চার ৪ টি ছয়ের সঙ্গে করেন ২৬ বলে ৬১। তিনি আউট হওয়ার পর ছোট্ট তবে প্রভাবশালী ইনিংস খেলেন অধিনায়ক পাতিদার। ১২ বলে ৩১ করেন। মারেন ৩ টি ছয় ২ টি চার। জিতেশ শর্মা প্রথম বলেই সাজঘরে ফেরেন। এরপর টিম ডেভিডের সঙ্গে ম্যাচ শেষ করেন বিরাট। ৫ টি চার ৫ টি ছয়ের সঙ্গে ৬৯ রানে অপরাজিত থাকেন কোহলি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের