নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - শুরুটা একেবারেই ভাল হল না চেন্নাই সুপার কিংসের। রাজস্থান ঝড়ে উড়ে গেল চেন্নাই। দাপুটে জয় পেল রবীন্দ্র জাদেজার পুরোনো শিবির। ৪৭ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পেল রিয়ান পরাগের দল। মারকুটে অর্ধ শতরান করেন বৈভব সূর্যবংশী।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। ব্যাটে নেমে কিছুই ভাল হল না চেন্নাইয়ের। ১৯.৪ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। গত মরশুমের খারাপ ছন্দ অব্যাহত। সঞ্জু স্যামসন ৭ , অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড ৬ করেন। আয়ুশ মাত্রে প্রথম বলেই নান্দ্রে বার্গারের শিকার হন। সরফরাজ খান করেছেন ১২ বলে ১৭। মারেন ১ টি চার সহ ২ টি ছয়। তরুণ কার্তিক শর্মা করেছেন ১৮। শিবম ডুবে জাদেজাকে প্রথম বলে ৬ মারলেও বেশিদূর এগোতে পারেননি। ৪ বলের মাথায় জাদেজার শিকার হন। এরপর লড়াই চালান জেমি ওভারটন। তারই দৌলতে সম্মানজনক স্কোরে পৌঁছায় চেন্নাই। ২ টি চার ২ টি ছয়ের সঙ্গে করেন ৪৩ রান।
জবাবে নেমে যশস্বী জসওয়াল ৩৮ রান করেন। ৩ টি চারসহ মারেন ১ টি ছয়। অন্যদিকে বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হন বৈভব সূর্যবংশী। ৫ টি ছয় সহ মারেন ৪ টি চার। ধ্রুব জুরেল করেন ৪ টি চার। রিয়ান পরাগ অপরাজিত থাকেন ১৪ রানে। মারেন ১ টি চার ১ টি ছয়। চেন্নাইয়ের হয়ে ২ টি উইকেট নেন অনশুল কম্বোজ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের