নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - আইপিএলের মেগা সন্ধ্যায় মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে এম চিদাম্বরম স্টেডিয়ামে। এখনও অবধি জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব ম্যাচ ভেস্তে যাওয়ায় শুধুই ১ পয়েন্ট পেয়েছে কেকেআর। এবার চেন্নাইয়ের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে প্রথম জয়ের লক্ষ্যে নামতে চলেছেন অজিঙ্ক রাহানেরা।
বর্তমানে লিগ টেবিলের নীচ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। দশম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে সঞ্জু স্যামসনের দাপটে জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই। প্রথম তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয় পেয়েছে তারা। তবে এখনও জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট পায়নি কলকাতা। একবার জয়ের স্বাদ পাওয়া চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার এই ম্যাচ তাও আবার তাদের ঘরের মাঠে নিঃসন্দেহে যথেষ্ট কঠিন হতে চলেছে। অন্যদিকে বরুণ চক্রবর্তীর ছন্দ নিয়েও চিন্তায় রয়েছে কলকাতা। বিধ্বংসী ফিন অ্যালেনের অবস্থও শোচনীয়। সবমিলিয়ে ফিরে আসার ম্যাচে বেশ চাপেই রয়েছে কলকাতা। বলাবাহুল্য , দুই দলের কাছেই এটা মাস্ট উইনিং ম্যাচ।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ - সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, সরফরাজ খান, শিবম দুবে, ডিওয়াল্ড ব্রেভিস, জেমি ওভারটন, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, খলিল আহমেদ।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য
একাদশ -
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন , ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, রভম্যান পাওয়েল , অনুকুল রায়, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী , নবদীপ সাইনি
বিঃদ্রঃ - ভারতীয় সময় অনুসারে ম্যাচ শুরু হবে সন্ধ্যে ৭:৩০ টা নাগাদ। ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওস্টার অ্যাপে। এছাড়াও দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ম্যাচ শুরু হওয়ার ২৫-৩০ মিনিট আগে হবে টস।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের