নিজস্ব প্রতিনিধি , আবু ধাবি - অবসর ভেঙে ফেরার পর দর কমেছে প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের। আইপিএলে পুরোনো ঘরে ফিরলেন তিনি। তবে অতি নগণ্য মূল্যেই বিশ্বমানের ব্যাটারকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ১ কোটি টাকায় পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন ডি কক।
২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথমবার খেলেন ডি কক। ২০২১ অবধি সেই দলে খেলার পর ২০২২ সালে ডি কককে ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। পরপর তিন মরশুম এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলার পর ৩ কোটি ৬০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে এক বছর খেলেন। নিলামের আগেই তাকে ছেড়ে দেয় নাইট শিবির। সেই সুযোগে ডি কককে লুফে নিল মুম্বই।
২০১৩ সালে ডি কককে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। তবে মরশুম ভাল কাটেনি। মাত্র ছয় রান করেছিলেন। সব ম্যাচে তাকে সুযোগও দেওয়া হয়নি। আইপিএলে ২ টি শতরান , ২৪ টি অর্ধ শতরান সহ ৩৩০৯ রান রয়েছে ডি ককের দখলে। যেকোনো মুহূর্তে বিধ্বংসী রূপ ধারণ করতে পারেন। তাই বলাবাহুল্য , অল্প দামে ডি কককে পেয়ে বাজিমাত করেছে মুম্বই।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের