69d6a3585b30b_IMG-20260409-WA0000
এপ্রিল ০৯, ২০২৬ রাত ১২:২০ IST

আইপিএল , হিরো হতে হতেও ভিলেন , মিলারের ভুলে নাটকীয় হার দিল্লির , প্রথম জয় গুজরাতের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পুরোনো দলের বিরুদ্ধে বদলা প্রায় নিয়েই নিয়েছিলেন ডেভিড মিলার। অনবদ্য লড়াই চালিয়ে দলকে প্রায় জয় এনেই দিয়েছিলেন প্রোটিয়া তারকা। তবে শেষমেষ নিজের ভুলেই গোটা দলকে ভোগালেন মিলার। চলতি মরশুমের প্রথম জয় পেল গুজরাত। জয়ের হ্যাটট্রিক হল না দিল্লি ক্যাপিটালসের। প্রথমে ব্যাট করে ২১০ রান তোলেন শুভমন গিলরা। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১ রানে হার স্বীকার করেন অক্ষর প্যাটেলরা। প্রত্যাবর্তন হল শুভমন গিল ও কেএল রাহুলের।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। ব্যাটে নেমে সাই সুদর্শন রান করতে পারলেন না। তবে তৃতীয় ম্যাচে ফিরে এলেন গিল। গত ম্যাচে বাইরেই ছিলেন তিনি। অরুণ জেটলি স্টেডিয়ামে তার ব্যাট থেকে এল মূল্যবান ৭০ রান। মারেন ৫ টি ছয় সহ ৪ টি চার। এরপর নিজের জাত চিনিয়ে দিলেন জস বাটলার। ৫ টি ছয়সহ ৩ টি চারের মাধ্যমে করেন ৫২ রান। এরপর ওয়াশিংটন সুন্দরও অর্ধ শতরান পেয়েছেন। মারেন ৬ টি চার ও ২ টি ছয়। ফিলিপসও শেষে ১ টি করে চার - ছক্কা যোগ করেন।

জবাবে ব্যাটে নেমে ঘরের মাঠে শুরুটা দারুণ হয় দিল্লি ক্যাপিটালসের। দুরন্ত ছন্দে থাকা পাথুম নিঃশঙ্কা করেছেন ২৪ রান। মারেন ৬ টি চার ১ টি ছয়। বেশ কয়েকমাস ধরে অনবদ্য ছন্দে রয়েছেন তিনি। সঙ্গে কামব্যাক হয় কেএল রাহুলের। নীতিশ রানা আজও ব্যাট চালাতে পারলেন না। অন্যদিকে ফর্মের তুঙ্গে থাকা রিজভি গোল্ডেন ডাক। অক্ষর প্যাটেলও ব্যর্থ। এরপর ট্রিস্তান স্টাবসের সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন কেএল রাহুল। যা ভীষণই আবশ্যক ছিল দলের জন্য। ঠিক তখনই নাটকীয় মোড়। ভুল বোঝাবুঝিতে রান আউট হন প্রোটিয়া তারকা। ডাইরেক্ট হিট করেন সাই সুদর্শন। সেই ওভারেই বাইরের বল খোঁচা মারতে গিয়ে আউট হন রাহুল।

এরপর শুরু হয় ডেভিড মিলার শো। একসময় ধরাছোঁয়ার বাইরের ম্যাচ পকেটে পুড়ে নিয়েছিল দিল্লি। শেষ ওভারে বাকি ছিল ১৩ রান।প্রথম বলে চার মেরেই আউট হন ভিপরাজ নিগম। এরপর কুলদীপ যাদব বুদ্ধি করে মিলারকে স্ট্রাইক দেন। মিলার ছক্কা হাঁকান।এরপরই ভুলটি করলেন। ১ রান নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না।  উচিত ছিল ১ রান নিয়ে ম্যাচ আগে ড্র করা। কারণ কুলদীপ বোলার হলেও ব্যাট হাতে ভরসাযোগ্য। এরপরের বলটি লাফিয়ে মারতে চেয়েও পারেননি। বাই রান চুরি করার সময় বাটলার রান আউট করেন কুলদীপকে। হতাশা চোখে পড়েছিল গোটা দলের। ফের চোক করলেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। হিরো হতে হতেও ভিলেন হয়েই থেকে গেলেন। ওই এক রান না নেওয়ার সিদ্ধান্তই ভোগাল গোটা দিল্লি দলকে।

আরও পড়ুন

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

জোড়া সোনায় চমক টেবিল টেনিসের! মহিলা-পুরুষ দুই বিভাগেই সেরা ভারত
জুলাই ৩১, ২০২৬

কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের