নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপিএল শুরুর আগেই ধাক্কার শেষ নেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক তারকা ছিটকে যাওয়ায় বেশ টলোমলো কলকাতার বোলিং বিভাগ। মুস্তাফিজুর রহমান থেকে শুরু হয়ে পাথিরানা , হর্ষিত রানার পর এবার দল থেকে ছিটকে গেলেন পেসার আকাশদীপ। এবার শুধু হর্ষিতের নয় আকাশদ্বীপের বিকল্প খুঁজতে হবে নাইট ম্যানেজমেন্টকে।
আকাশদীপের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেকেআরের এক শীর্ষ কর্তা। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হর্ষিত। ডান হাঁটুর লিগামেন্টে চোট লেগেছিল। এরপর আর বিশ্বকাপ খেলা হয়নি। এবার আইপিএলে থেকেও ছিটকে গেলেন। কলকাতার অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। ঠিক তেমনই আকাশদীপও ভারতীয় দলে খেলে নিজের মান বাড়িয়েছিলেন। তাই প্রয়োজনে কলকাতাকে বোলিং বিভাগে সহায়তা করতে পারতেন। যদিও দুর্ভাগ্যবশত সেসব হল না।
২৯ বছর বয়সী ভারতীয় পেসারকে গত বছর মিনি নিলামে ১ কোটি টাকার বেস প্রাইজে দলে নিয়েছিল কলকাতা। আসন্ন মরশুমে কলকাতার অনুশীলনে যোগ দেননি তিনি। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাবে রয়েছেন আকাশদ্বীপ। যদিও বোর্ডের তরফে এখনও জানানো হয়নি ভারতীয় পেসারের চোট ঠিক কতটা গুরুতর।
উল্লেখ্য , শ্রীলঙ্কার পাথিরানার সম্পূর্ণ ফিট হতে সময় লাগবে এপ্রিল মাসের মাঝামাঝি অবধি। ফলে শুরুর দিকে বৈভব আরোরা , উমরান মালিকের ওপরেই ভরসা রাখতে হবে। অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিনকেও কাজে লাগাতে পারে কলকাতা। অলরাউন্ডার হিসেবে আসায় অবশ্যই বোলিংয়ের দায়িত্বও থাকবে তার কাঁধে। অন্যদিকে , নভদ্বীপ সাইনি ও সীমারজিৎ সিংকে হর্ষিতের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। এখন আকাশদীপ ছিটকে যাওয়ায় দুজনকেই দলে নেওয়া হতে পারে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের