69d37a5f5ce9d_IMG-20260406-WA0162
এপ্রিল ০৬, ২০২৬ দুপুর ০২:৪৯ IST

আইপিএল , নাইটদের কামব্যাকের ম্যাচে বৃষ্টির আশঙ্কা , প্রতিপক্ষ অপ্রতিরোধ্য পঞ্জাব

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্রিকেটের নন্দনকাননে ফের নামছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার নাইট রাইডার্সের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। এখনও অবধি দুটি ম্যাচ খেলে ৪ পয়েন্ট তুলে নিয়েছে পঞ্জাব। অন্যদিকে , প্রথম দুটি ম্যাচের একটিতেও জয় পায়নি অজিঙ্ক রাহানেরা। তবে এই ম্যাচে নাইটদের ভোগাতে পারে বৃষ্টি। ২ ম্যাচে ২ টি জিতে ৪ নম্বরে রয়েছেন আইয়াররা। কলকাতা রয়েছে ৯ নম্বরে। টেবিলের সবচেয়ে তলায় চেন্নাই সুপার কিংস।

২০২৪ সালে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার মাশুল গুনেছে কলকাতা। ভেঙ্কটেশকে নিয়ে মাতামাতি করে কোনো লাভ হয়নি। বরং নিরাশ করেছিলেন তিনি। অন্যদিকে , সেই শ্রেয়সই গত বছর পঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন। চলতি আইপিএলেও এখনও অবধি ছাপ ফেলেছে পঞ্জাব। কুপার কনোলি , প্রিয়াংশ আর্য , প্রভ সিমরণ সিং , আইয়ার সকলেই ভাল ছন্দে। অন্যদিকে , মার্কো জানসেন , বিজয় কুমাররাও নজরকাড়া প্রদর্শন করছেন। সঙ্গে রয়েছেন জুজবেন্দ্র চাহাল।

অন্যদিকে , কলকাতার ব্যাটিং অর্ডারও মারাত্বক। বিধ্বংসী ফিন অ্যালেনের দিকে মুখিয়ে সকল সমর্থক। তবে অল্প স্টার্ট দিয়েই সাজঘরে ফিরছেন তিনি। আরও বড় কিছু তার থেকে আশা করছে নাইট ম্যানেজমেন্ট। এই ম্যাচে সেই ঝলক দেখা যেতে পারে। তবে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্যামেরন গ্রিনকে নিয়ে বিপাকে পড়েছে কলকাতা। অলরাউন্ডার হিসেবে তাকে কিনেও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চুক্তি মেনে তাকে বোলিং করানো যাচ্ছে না। বোলিং করার মত ফিট নন গ্রিন। যদিও বোলিং কোচ টিম সাউদি বলেছেন , "নেটে ভাল বোলিং করছেন তিনি। খুব শীঘ্রই বল হাতে দেখা যাবে গ্রিনকে।" যদিও ব্যাটিংয়েও প্রথম দুই ম্যাচে চূড়ান্ত ফ্লপ কোটি কোটি টাকার খেলোয়াড়। বোলিংয়েও একাধিক খেলোয়াড় ছিটকে যাওয়ায় চোট পাওয়ায় সমস্যা। তবে পাথিরানা ফেরার কথা গতকালই নিশ্চিত করেছে কলকাতা।

এই মেগা লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ইডেন কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেছেন , দফায় দফায় বৃষ্টি হতে পারে। সন্ধ্যে ৬ টার দিকে একফসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ম্যাচের সময়ে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। শুনলাম, ছিয়াশি জন মাঠকর্মী আজ তৈরি থাকছেন। বৃষ্টি বন্ধ হওয়ার পর মিনিট চল্লিশেক লাগবে মাঠ শুকিয়ে খেলা শুরু করতে। চারটে সুপার সপার রাখা রয়েছে। যদিও শেষমেষ পুরো খেলা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পুরো খেলা হলেই জমবে দুই দলের লড়াই। কারণ ওভার কমলে তড়িঘড়ি পরিকল্পনা বদল করতে হয়। আজকের ম্যাচে বরুণ চক্রবর্তী , সুনীল নারিনের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ -

পঞ্জাব কিংস -

প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), কুপার কনোলি , শ্রেয়স আইয়ার(অধিনায়ক) , নেহাল ওয়াধেরা , শশাঙ্ক সিং , মার্কাস স্টোইনিস , মার্কো জানসেন , জেভিয়ার বার্টলেট , ভাইশাক বিজয় কুমার , আর্শদ্বীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

কলকাতা নাইট রাইডার্স  -

সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী (উইকেটরক্ষক), রিংকু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী

বিঃদ্রঃ - ভারতীয় সময় অনুসারে ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭:৩০ মিনিটে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে হবে টস। ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও মোবাইলে দেখা যাবে জিওস্টার অ্যাপে।

আরও পড়ুন

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের