নিজস্ব প্রতিনিধি , লখনউ - গত বছর ২৭ কোটি টাকার বিনিময়ে লখনউ সুপার জায়ান্টসে খেলেছিলেন ঋষভ পন্থ। অধিনায়কত্বের গুরুদায়িত্ব ছিল তারই কাঁধে। তবে গোটা সিজনে ব্যাটকে কথা বলাতে পারেননি।মাত্র একটি শতরান হাঁকিয়েছিলেন। বারংবার পরিকল্পনা বদল করছিলেন।নিজের সঠিক ব্যাটিং অর্ডার খুঁজে পাচ্ছিলেন না। তবে তিন নম্বরে নেমে বেশ আত্মবিশ্বাস পেয়েছিলেন। ব্যাটে-বলে হচ্ছিল তার। এবার তাই শুরু থেকেই মনস্থির করে ফেলেছেন। দল সহ সমর্থকদের কোটি টাকার ব্যাটিং উপহার দিতে নিজেকে ওপরে নিয়ে এলেন ঋষভ পন্থ।
ভারতের টেস্ট দলে নিয়মিত হলেও বাকি দুই ফরম্যাটে তার জায়গা নড়বড়ে। একাধিক বিকল্প রয়েছে ভারতের কাছে। আর ধারাবাহিকভাবে ভাল খেলছে তারা। সেক্ষেত্রে নিজেকে সাদা বলে ফের প্রমাণ করতে হলে আসন্ন আইপিএল মরশুমে অসামান্য ব্যাটিং করতে হবে তাকে। নিজেকে সময় দিতে হবে। তার দক্ষতা নিয়ে সন্দেহ না থাকলেও প্রমাণ করাটা জরুরি। তাই নিজেকে তিন নম্বরে নিয়ে এলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার।
লখনউ শিবিরের তরফে জানানো হয়েছে , "টিম ম্যানেজমেন্ট ও ঋষভ একটা বিষয়ে সহমত হয়েছে যে লখনউ অধিনায়ক তিন নম্বরেই নামবে। ওনার জায়গা তিনেই। শুরুতে এইডেন মার্করাম ও মিচেল মার্শ খেলবেন। চারে হয়তো পুরানকে দেখা যাবে। পরে প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে পারে।"
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেছেন , "এই মরশুমে ও শুরু থেকেই চাপে থাকবে। প্রত্যাশাও রয়েছে প্রচুর। অধিনায়ক হিসাবে ওর প্রথম কাজ হবে রানে ফেরা। যদি আপনি অধিনায়ক হিসেবে রান করতে পারেন তাহলে চাপ এমনিতেই কমে যায়। এরপরে আসে দলগত পারফরম্যান্স। যা গত মরশুমে লখনউ করতে পারেনি। দু’টি ক্ষেত্রেই ওরা ব্যর্থ হয়েছিল।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের