নিজস্ব প্রতিনিধি , হায়দ্রাবাদ - মরশুমের প্রথম হারের সম্মুখীন হল রাজস্থান রয়্যালসের। রিয়ান পরাগদের অহঙ্কার চূর্ণ করলেন অভিষেক শর্মারা। দুর্ধর্ষ ব্যাটিং বোলিং হল আয়োজক শিবিরের। ৪ উইকেট নেন প্রফুল হিঙ্গে ও শাকিব হুসেন। মারকুটে ইনিংস খেলেন ইনফর্ম ইশান কিশান। ৫৭ রানের বড় জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। বর্তমানে ৫ ম্যাচে ২ টি জয় পেয়ে লিগ টেবিলের ৪ নম্বর স্থানে রয়েছে বিজয়ী শিবির।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৬ রান তোলে হায়দ্রাবাদ। ওপেনার অভিষেক শর্মাকে প্রথম বলেই সাজঘরে ফেরান জফ্রা আর্চার। ট্রাভিস হেড ১৮ রানেই প্যাভিলিয়নের রাস্তা দেখেন। এরপর তাণ্ডব শুরু করেন ইশান কিশান। ৮ টি চার সহ ৬ টি ছয়ের সাহায্যে তিনি করেন মারকুটে ৯১ রান। এরপর , হেনরিক ক্লাসেন আরও একটি মন্থর ইনিংস খেলেন। ২৬ বল খেলে তার ব্যাট থেকে এল মাত্র ৩ টি ছক্কা ও ১ টি চার। নীতীশ কুমার রেড্ডি , সলিল আরোরা শেষের দিকে দলের হয়ে বেশ ভালই রান যোগ করেন। নীতীশ করেন ১৩ বলে ২৮। সলিল করেন ১৩ বলে ২৪। রাজস্থানের হয়ে সর্বাধিক ২ উইকেট আর্চারের।
জবাবে ব্যাটে নেমেই ভরাডুবি হয় রাজস্থানের। ১৯ ওভারে ১৫৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। ওপেনার বৈভব সূর্যবংশী প্রথম বলেই সাজঘরের রাস্তা দেখেন। যশস্বী জসওয়ালও বেশিদূর এগোতে পারেননি। ১ রানে আউট হন। ধ্রুব যুরেল, লুয়ান ডে প্রিটোরিয়াস , রিয়ান পরাগ সকলেই জলদি আউট হন। এরপর রবীন্দ্র জাদেজা ও ডোনোভেন ফেরেরা পার্টনারশিপ করেন। তবে শুরুতেই পিছিয়ে পড়ে গোটা দল। জাদেজা করেন ৪২ রান। ফেরেরা করেন ৬৯। মারেন ৭ টি চারসহ ৩ টি ছক্কা। তবে শেষমেশ দলকে জয় এনে দিতে পারলেন না তারা। প্রফুল হিঙ্গে শুরুতেই একগুচ্ছ উইকেট নিয়ে রাজস্থানের রানের গোড়া নষ্ট করে দেন ৪ ওভারে ৩৪ দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে , শাকিব হুসেন ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের