নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - হায়দ্রাবাদকে রীতিমত গুঁড়িয়ে দিল পঞ্জাব। অবলীলায় পাহাড়প্রমাণ রান তাড়া করে জয় পেল পঞ্জাব কিংস। শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে রীতিমত আগুন ঝরল। দাপুটে ভঙ্গিমায় দলকে জেতালেন তিনি। ৭ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল পঞ্জাব কিংস। এই জয়ের পর ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছেছে শ্রেয়স আইয়ারের দল।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। ব্যাটে নেমে দাপুটে ভঙ্গিমায় চার ছক্কা হাঁকান অভিষেক। মারেন ৮ টি ছয় ও ৫ টি চার। ট্রাভিস হেড অন্যদিকে অভিষেককে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। ২৩ বলে ৩৮ রান করেন তিনি। অভিষেক আউট হন ২৮ বলে ৭৪ রানে। এরপর অধিনায়ক ঈশান কিষাণ করেন ১৭ বলে ২৭। মারেন ৩ টি চার ও ১ টি ছয়। এরপর হেনরিক ক্লাসেন মারকুটে ভঙ্গিমায় খেলতে ব্যর্থ হন। শেষদিকে অনেকটাই রান চেপে যায় হায়দ্রাবাদের। ৩৩ বল খেলে ৩৯ রান করেন তিনি। মারেন মাত্র ১ টি ছয় ও ১ টি চার। অনিকেত ভার্মা করেন ৯ বলে ১৮ রান। পঞ্জাবের হয়ে সর্বাধিক উইকেট নেন আর্শদ্বীপ সিং ও শশাঙ্ক সিং।
জবাবে ব্যাটে নেমে ৪ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেয় পাঞ্জাব। এই রানের জবাবে ওপেনিং পার্টনারদের থেকে কন্ট্রিবিউশন সবথেকে জরুরি ছিল। যা করে দেখালেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরণ সিং। দুজনেই অর্ধ শতরান করেন। ৫ টি চার সহ ৫ টি ছয়ের সঙ্গে ২০ বলে ৫৭ রান করেন প্রিয়াংশ। প্রভসিমরণ করেন ২৫ বলে ৫১। তার ইনিংস সাজানো ছিল ৪ টি চারসহ ৪ টি ছয় দিয়ে। কুপার কনোলি রান না পেলেও সমস্যা হয়নি। এরপর দাপট শুরু করেন শ্রেয়স আইয়ার। ৩৩ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন আইয়ার। তার বিধ্বংসী ইনিংসে ছিল ৫ টি চার ও ৫ টি ছয়। শিবাঙ্গ কুমার একা ৩ উইকেট নিলেও দলকে জেতাতে ব্যর্থ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের