নিজস্ব প্রতিনিধি , হায়দ্রাবাদ - প্রথম ম্যাচে হারের পর ঋষভ পন্থকে লেসন দেওয়ার চেষ্টা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচেই তাকে যোগ্য জবাব দিলেন ঋষভ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ১ বল বাকি থাকতে জয় পেল লখনউ সুপার জায়ান্টস। অর্ধ শতরান করে অপরাজিত ছিলেন ঋষভ পন্থ। ৩ টির মধ্যে ১টি জয় পেল হায়দ্রাবাদ। দ্বিতীয় ম্যাচে লখনউ পেল প্রথম জয়। ম্যাচ সেরা হয়ে নির্বাচকদের যোগ্য জবাব দিলেন মহম্মদ শামি।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলেন ঈশান কিশানরা। ব্যাটে নেমে চূড়ান্ত ব্যর্থ হায়দ্রাবাদের টপ অর্ডার। ভয়ঙ্কর সকলকে আটকে দিলেন মহম্মদ স্বামী। ফের নিজেকে প্রমাণ করলেন। অভিষেক , হেডকে নিজের অভিজ্ঞতা দিয়ে আউট করলেন। ঈশানও দলের হয়ে ব্যাট ধরতে পারলেন না। লিয়াম লিভিংস্টন সুযোগ পেয়েও নিরাশ করলেন। ২০ বলে ১৪ করেই সাজঘরে ফিরলেন।
এরপর হেনরিক ক্লাসেন ও নীতীশ কুমার রেড্ডি মিলে দলের স্কোরবোর্ড চালু রাখেন। একটা সময় গিয়ার বদল করেন। ১৮৫-১৯০ হতে পারত দুজনে থাকলে। তবে নীতীশ আউট হন ৫৬ রানে। এই রান গুরুত্বপূর্ণ হলেও খুবই খারাপ সময়ে সাজঘরে ফিরেছেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ৫ টি ছয় ও ৩ টি চার দিয়ে। অন্যদিকে ক্লাসেন পন্থের মাথার ওপর দিয়ে মারার চেষ্টা করলেও ব্যর্থ হন। অনবদ্য ক্যাচ ধরেন পন্থ। শামি নিয়েছেন ২ উইকেট। দিয়েছেন ৪ ওভারে মাত্র ৯ রান। বিপক্ষ ব্যাটারদের দাপট দেখানোর কোনো সুযোগই দেননি তিনি। এছাড়াও ২ টি উইকেট নিয়েছেন প্রিন্স যাদব। উইকেটের পেছনেও অনবদ্য ছিলেন পন্থ। দুটি ক্যাচসহ করেছেন ১ টি রান আউট।

জবাবে ব্যাটে নেমে ১ বল বাকি থাকতে জয় পায় লখনউ। মিচেল মার্শ জলদি ফিরলেও মার্করাম ভাল ইনিংস খেলেন। অর্ধ শতরান করতে না পারলেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ৪৫ রানের মাথায় ৬ মারতে গিয়ে ক্যাচ আউট হন এইডেন মার্করাম। পুরান করেন মাত্র ১ রান। বাদোনি ১২ , আব্দুল সামাদ করেন ১৬ রান।

তবে শুরুর দিকে ধীরে গতিতে খেলে দায়িত্বশীল অধিনায়কের ভূমিকা পালন করেন ঋষভ পন্থ। ৯ টি চারের সাহায্যে ৫০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন পন্থ। শেষ ওভারে নাটকীয় মোড়ের সম্মুখীন হয় এই ম্যাচ। জিততে বাকি ছিল ৯ রান। প্রথম দুই বলে চার মারলেও পরের দুটি বল ডট। এরপর ১১৯ তম বলে মিড অফ অঞ্চলে আরও একটি চার মেরে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান লখনউ অধিনায়ক।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের