নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - আগামী ২৮ শে মার্চ থেকে শুরু হতে চলেছ আইপিএল। উদ্বোধনী ম্যাচেই ঈশান কিশানেদের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলিরা। যেই ম্যাচে নামার আগে পুরোদমে প্রস্তুতি সেরে নিয়েছেন বিরাট কোহলিরা। তবে এরই মাঝে ফের কপালে চিন্তার ভাঁজ। ছাড়পত্র পেলেন না এক বিদেশি বোলার। হ্যাজলউড অনুশীলন শুরু করলেও কবে ফিরতে পারবেন জানা নেই। এরই মাঝে আরও এক বিদেশি ছিটকে যাওয়ায় ফের সমস্যায় বেঙ্গালুরু।
সূত্রের খবর , ১.৬০ কোটি টাকায় শ্রীলঙ্কার তারকা পেসার নুয়ান থুসারাকে দলে নিয়েছিল আরসিবি। আইপিএলের আগে তার কোনো চোট সমস্যাও ছিল না। তা সত্ত্বেও শ্রীলঙ্কার বোর্ডের তরফ থেকে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন না থুসারা।বিদেশি লিগে খেলতে আগ্রহী ক্রিকেটারদের জন্য ফিটনেসের বিশেষ মাপকাঠি সাজিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। সেই মান পর্যন্ত পৌঁছতে না পারলে ছাড়পত্র পাবেন না শ্রীলঙ্কার কোনও ক্রিকেটার। সেখানেই বাঁধা পেয়েছেন থুসারা। তবে দুষ্মন্ত চামিরা, পাথুম নিশঙ্কা ও কামিন্দু মেন্ডিস আইপিএল খেলার ছাড়পত্র পেয়েছেন। তারা বোর্ডের ফিটনেস টেস্টে পাশ করেছেন।
আরসিবির পাশাপাশি একইভাবে সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স। মাথিশা পাথিরানা আগেই প্রথম পর্ব থেকে ছিটকে গেছেন। নিলাম থেকে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে কিনেছে কেকেআর। কিন্তু বিশ্বকাপ চলাকালীন চোট পান শ্রীলঙ্কার পেসার। নাইট শিবিরে যোগ দিতে হলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। তবে এবার দেখার বিষিয় পাথিরানা এই পরীক্ষায় পাশ করতে পারবেন কিনা। একই নিয়ম নিয়ে চিন্তায় পড়েছেন অজিঙ্ক রাহানেরাও।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের