নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আইপিএল শুরুর আগেই একাধিক ফ্র্যাঞ্চাইজি ভুগছে খেলোয়াড়দের চোট সমস্যা নিয়ে। ইতিমধ্যেই অনেকে ছিটকে গেছেন। বিশেষ করে সমস্যায় কেকেআর। তিন অস্ট্রেলিয়ান পেসারের না থাকার সম্ভাবনাও তুঙ্গে। তবে এবার জল্পনা ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাকে নিয়ে। আইপিএল শুরুর আগেই বেঙ্গালুরুর রিহ্যাব সেন্টারে দেখা গেছে তাকে। এরপরই অনেকের ধারণা চোট সমস্যায় ভুগছেন বুমরাও।
সূত্রের খবর , আইপিএল শুরুর পাঁচদিন আগে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন ভারতীয় পেসার। সাধারণত , চোট সমস্যা থেকে মুক্ত হতে সেখানে অনুশীলন করেন তারকারা। তারপর সংস্থার ছাড়পত্র পেলে মাঠে নামতে পারেন। এছাড়া বিশেষ অনুশীলনের জন্যও অনেকসময় সিইওতে যান ক্রিকেটাররা। সেখানকার মেডিকেল টিমের অধীনে অনুশীলন করেন। তবে হঠাৎ বুমরার সেখানে যাওয়ার পর ধারণা হয়তো চোট সমস্যায় রয়েছেন ভারতীয় পেসার।
এখন একগুচ্ছ প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মধ্যে। শুরুতে কি পাওয়া যাবে না বুমরাকে? নাকি গোটা আইপিএল থেকেই ছিটকে যাবেন তিনি? নাকি কোনো বিশেষ ট্রেনিংয়ের জন্য সেখানে গেছেন ভারতীয় পেসার? জল্পনা তৈরি হলেও এখনও অবধি মুখ খোলেননি বুমবুম। আবার মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের তরফেও কিছুই জানানো হয়নি। আগামী ২৯ শে মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের।
উল্লেখ্য , বুমরার ছন্দ নিয়ে সংশয় থাকলেও বিশ্বকাপে তিনি ফের নিজের জাত চিনিয়ে দিয়েছেন। কঠিন সময় দলকে ভরসা জোগানোর জন্য তার থেকে ভাল বিকল্প হয় না। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ১৮ তম ওভার স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। ৪ উইকেট নিয়ে ফাইনালে দেওয়া মাত্র ১৫ রান স্বর্ণাক্ষরে লেখা থাকবে ক্রিকেট ইতিহাসে। বিশ্বকাপে যথেষ্ট ওয়ার্কলোড নিয়েছিলেন তিনি। সেক্ষেত্রে বেঙ্গালুরুতে বিশেষ ট্রেনিংয়ের জন্য যেতে পারেন ভারতীয় পেসার।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের